Author: Jvadmin

  • জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি লোকগানের রচয়িতা-সুরকার ও কণ্ঠশিল্পী অনিল হাজারিকা

    জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি লোকগানের রচয়িতা-সুরকার ও কণ্ঠশিল্পী অনিল হাজারিকা

    মাগুরা প্রতিনিধি

    অসংখ্য জনপ্রিয় লোকগানের রচয়িতা, সুরকার ও কণ্ঠশিল্পী অনিল হাজারিকা। বৃহত্তর যশোর অঞ্চলের আঞ্চলিক ভাষা, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জীবনের চিত্র তার গানে এমনভাবে ফুটে উঠেছে, যা আজও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

    কিন্তু যে মানুষটি সারাজীবন গান দিয়ে মানুষকে আনন্দ দিয়েছেন, সেই শিল্পী আজ নিজেই জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি। বয়সের ভার, দীর্ঘদিনের অসুস্থতা এবং আর্থিক সংকটের কারণে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

    ঠিলে ধুয়ে দে বউ, গাছ কাটতি যাব, ঠোঙ্গা আইনে দে, দড়া আইনে দে বউ, বালিধারা খান কই? ঠিলের গলায় কানাচ নাগা, বেলা গেল ওই’- এমন অসংখ্য জনপ্রিয় লোকগানের রচয়িতা, সুরকার ও কণ্ঠশিল্পী অনিল হাজারিকা।

    মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের তিলখড়ি গ্রামের বাসিন্দা অনিল হাজারিকা।

    তার বয়স এখন ৭০ বছর। পাঁচ বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি প্রায় কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। এক সময় যার কণ্ঠে মুখর থাকত গ্রামবাংলা, আজ তিনি বিছানায় শুয়ে দিন কাটান। নিয়মিত চিকিৎসার প্রয়োজন হলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না।

    পরিবার সূত্রে জানা যায়, অনিল হাজারিকা প্রায় ১ হাজার ৫০০ আঞ্চলিক গান রচনা, সুরারোপ ও পরিবেশন করেছেন। তার অনেক গান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। লোকসংগীতের মাধ্যমে তিনি যশোর অঞ্চলের বহু বিলুপ্তপ্রায় শব্দ, প্রবাদ-প্রবচন এবং লোকজ জীবনধারাকে সংরক্ষণ করেছেন।

    ‘ঠিলে ধুয়ে দে বউ, গাছ কাটতি যাব, ঠোঙ আইনে দে, দড়া আইনে দে বউ, বালিধারা খান কই? ঠিলের গলায় কানাচ নাগা, বেলা গেল ওই’- এমন অসংখ্য জনপ্রিয় লোকগানের রচয়িতা, সুরকার ও কণ্ঠশিল্পী অনিল হাজারিকা। বৃহত্তর যশোর অঞ্চলের আঞ্চলিক ভাষা, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জীবনের চিত্র তার গানে এমনভাবে ফুটে উঠেছে, যা আজও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

    কিন্তু যে মানুষটি সারাজীবন গান দিয়ে মানুষকে আনন্দ দিয়েছেন, সেই শিল্পী আজ নিজেই জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি। বয়সের ভার, দীর্ঘদিনের অসুস্থতা এবং আর্থিক সংকটের কারণে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

    স্থানীয় সূত্রে জানা যায়, অনিল হাজারিকা প্রায় ১ হাজার ৫০০ আঞ্চলিক গান রচনা, সুরারোপ ও পরিবেশন করেছেন। তার অনেক গান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। লোকসংগীতের মাধ্যমে তিনি যশোর অঞ্চলের বহু বিলুপ্তপ্রায় শব্দ, প্রবাদ-প্রবচন এবং লোকজ জীবনধারাকে সংরক্ষণ করেছেন।

    অনিল হাজারিকা জানান, শৈশবে সংসারের অভাব-অনটনের কারণে মাত্র ১৫ বছর বয়সে লেখাপড়া ছেড়ে বাবার সঙ্গে কাজ শুরু করতে হয় তাকে। তার বাবা প্রয়াত হাজারী লাল বিশ্বাসও ছিলেন সংগীতপ্রেমী মানুষ। বাবার কাছ থেকেই সংগীতের হাতে খড়ি। মাত্র ২০ বছর বয়সে গান লেখা শুরু করেন অনিল হাজারিকা। স্থানীয় ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকেই তিনি আঞ্চলিক উপভাষায় গান রচনা করতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে তার গান ছড়িয়ে পড়ে বৃহত্তর যশোর বিভিন্ন অঞ্চলের পথে প্রান্তে।

    তিনি বলেন, আমার লেখা গানের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০। আরও অনেক গান ছিল, যেগুলো সময়ের স্রোতে হারিয়ে গেছে। মানুষের ভালোবাসাই ছিল আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

    লোকসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৫ সালে তিনি খুলনা বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে স্বীকৃতি লাভ করেন। এছাড়া বিভিন্ন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ, যশোরের নৃত্যবিতান এবং মাগুরা জেলা শিল্পকলা একাডেমি তাকে সম্মাননা প্রদান করেছে।তবে জীবনের শেষ প্রান্তে এসে সেই সম্মাননা যেন তার কষ্ট লাঘব করতে পারছে না। বর্তমানে পৈতৃক ভিটায় টিনের একটি সাধারণ ঘরে স্ত্রী জ্যোৎস্না হাজারিকাকে নিয়ে বসবাস করছেন তিনি। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। পরিবারের সামান্য সহায়তা এবং এক বিঘা জমির ধানের ওপর নির্ভর করেই চলছে সংসার।

    অনিল হাজারিকার স্ত্রী জ্যোৎস্না হাজারিকা বলেন, “পাঁচ বছর আগে স্ট্রোক করার পর বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে চার লাখ টাকারও বেশি খরচ হয়েছে। কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। এখন আর চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। উন্নত চিকিৎসা করাতে পারলে হয়তো আবার কিছুটা সুস্থ হয়ে গান লেখা ও গাওয়ার কাজে ফিরতে পারতেন।”

    জীবনের এই শেষ সময়ে কী প্রত্যাশা-এমন প্রশ্নের জবাবে আবেগাপ্লুত হয়ে অনিল হাজারিকা বলেন, এখন আর গান করতে পারি না। শরীর সায় দেয় না। গানই ছিল আমার জীবন। আজ গান থেকে দূরে থাকতে হচ্ছে, এটাই সবচেয়ে বড় কষ্ট। মৃত্যুর আগে যদি রাষ্ট্রীয় স্বীকৃতি আর স্মৃতিচিহ্ন হিসেবে একটি সম্মাননা পেতাম, তাহলে ভালো লাগত।

    সংগীতাঙ্গনের অনেকের মতে, আঞ্চলিক লোকসংগীত সংরক্ষণ ও জনপ্রিয় করার ক্ষেত্রে অনিল হাজারিকার অবদান অনস্বীকার্য। অথচ জীবনের শেষ সময়ে এসে তিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও যথাযথ স্বীকৃতি থেকে বঞ্চিত।

    স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা বলছেন, অনিল হাজারিকার মতো শিল্পীরা শুধু গান রচনা করেননি, তারা বাংলার লোকঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করেছেন। তাই তার চিকিৎসা ও জীবিকার দায়িত্ব নেওয়া রাষ্ট্রের নৈতিক কর্তব্য।

    শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীন হাসান চৌধুরী বলেন, অনিল হাজারিকা যদি জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

    লোকসংগীতের এই সুরের পাখিকে বাঁচিয়ে রাখা শুধু একজন শিল্পীকে সহায়তা করা নয়; বরং বাংলার লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ধারাকে সংরক্ষণ করা। তাই তার চিকিৎসা, আর্থিক সহায়তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে স্থানীয় সাংস্কৃতিক মহলসহ সচেতন মানুষ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    জেভি২৪ ডেস্ক 

    দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    সোমবার (৮ জুন) বিকাল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

    এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

  • নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

    নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

    জেভি২৪ ডেস্ক 

    প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেন।

    সোমবার (৮ জুন ২০২৬) রাজধানীর আগারগাঁও-তে অবস্থিত স্পারসো পরিদর্শন করেন তিনি।

    প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোতে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন ও স্পারসো এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোর বিভিন্ন বিভাগসমূহ ঘুরে দেখেন। প্রতিরক্ষা উপদেষ্টাকে সংশ্লিষ্ট বিভাগসমূহ তাদের উদ্ভাবিত ও গবেষণাকৃত কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষার সাথে স্পেস এবং রিমোট সেন্সিং-এর সম্পর্ক অত্যন্ত নিবিড়। মহাকাশ গবেষণা এবং রিমোট সেন্সিং (দূর অনুধাবন) প্রযুক্তিকে কীভাবে দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তায় আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে জোর দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

    তিনি মহাকাশে বাংলাদেশের তৈরি নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া, সীমান্ত পর্যবেক্ষণ, কৌশলগত মানচিত্র তৈরি এবং ভূ-স্থানিক বুদ্ধিমত্তার ক্ষেত্রে স্পারসোর ভূমিকা বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন।

    প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোর সংগৃহীত স্যাটেলাইট ডেটা এবং গবেষণালব্ধ তথ্যগুলো যাতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর বিভিন্ন অপারেশনাল ও গবেষণামূলক কাজে আরও দ্রুত ও সহজে কাজে লাগানোর কথা উল্লেখ করেন। স্যাটেলাইট ইমেজ প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রিমোট সেন্সিংয়ের সর্বাধুনিক প্রযুক্তিগুলো স্পারসোতে যুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির কারিগরি সক্ষমতা এবং মানবসম্পদ উন্নয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

    বাংলাদেশ যেহেতু প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ, তাই ঘূর্ণিঝড়, বন্যা বা খরার মতো দুর্যোগের আগাম সতর্কবার্তা পেতে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে দূর অনুধাবন প্রযুক্তিকে আরও নিখুঁতভাবে কাজে লাগানোর নির্দেশনা প্রদান করেন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্যাটেলাইটের মাধ্যমে ফসলের অবস্থা, মাটির আর্দ্রতা, বনাঞ্চল এবং পানিসম্পদ পর্যবেক্ষণের মাধ্যমে সরকারকে সঠিক ডেটা সরবরাহ করার বিষয়ে তাগিদ দেন। তিনি স্পারসো এর ডাটাসমূহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়কে সরবরাহ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

    পরিদর্শন শেষে স্পারসোর সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে সরাসরি অবদান রাখতে সক্ষম এমন একটি স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করা নির্দেশনা দেন।

  • ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন জব্দ, মামলা করলেন এডিসি রুবেল

    ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন জব্দ, মামলা করলেন এডিসি রুবেল

    জেভি২৪ ডেস্ক 

    রাজধানীর এয়ারপোর্ট এলাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ঢাকা থেকে শেরপুরগামী একটি পরিবহন থেকে হর্ন জব্দ করে জরিমানা ও মামলা করেছেন উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক।

    এডিসি রুবেল হক বলেন, “বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে শব্দ দূষণমুক্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এখানে মোটরযান থেকে হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে উক্ত পরিবহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১৯(২) ধারায় মামলা ও জরিমানা করা হয়েছে।”

    তিনি আরও জানান, নীরব এলাকা সুরক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে নীরব এলাকায় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

    সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সচিবালয়সহ হাসপাতালের চারপাশের ১০০ মিটার পর্যন্ত এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছে। এসব এলাকায় মোটরযান থেকে হর্ন বাজানো একেবারেই নিষেধ।

    ২০০৬ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুসারে, নীরব এলাকায় দিনের বেলা সর্বোচ্চ ৫০ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেলের বেশি শব্দ করা দণ্ডনীয় অপরাধ। এ আইন লঙ্ঘন করলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

    উত্তরা ট্রাফিক বিভাগ জানিয়েছে, শব্দদূষণ রোধে এবং নীরব এলাকা রক্ষায় নিয়মিত অভিযান চলবে।

  • বগুড়ায় দশ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ব্যবসায়ী গ্রেপ্তার

    বগুড়ায় দশ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ব্যবসায়ী গ্রেপ্তার

     

    বগুড়া প্রতিনিধি

    বগুড়য় দশ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মামলায় ব্যবসায়ী রেজওয়ান হাসান জেমস (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

    রবিবার (৭ জুন) সন্ধ্যায় স্থানীয় লোকজন মহানগরীর সুত্রাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

    রেজওয়ান হাসান জেমস মহানগরের সুত্রাপুর এলাকার মোঃ শাহ আলমের ছেলে। তিনি বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। সোমবার (৮ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

    জানা যায়, মহানগরীর খান্দার মিশন হাসপাতালের সামনে রেজওয়ান হাসান জেমসের মালিকানাধীন একটি ভ্যারাইটিজ স্টোর রয়েছে। এই দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন ময়েন উদ্দিন মোল্লা (৫৮)। রবিবার (৭জুন) বেলা পৌনে ৩টার দিকে শিশুটি ওই দোকানে খাবার কিনতে যায়। এসময় আশেপাশে কেউ না থাকার সুযোগে দোকান কর্মচারী ময়েন উদ্দিন ওই শিশুটিকে জোরপূর্বক দোকানের ভিতরে তুলে নিয়ে সার্টার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি লোকজন জানতে পেয়ে সেখানে গিয়ে সার্টার খুললে আসামি ময়েন উদ্দিন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় দোকানের মালিক জেমস ঘটনাস্থলে না থাকলেও তার দোকানের কর্মচারী ময়েন উদ্দিনকে পালাতে সহযোগিতা করেন। এরপর লোকজন এ ঘটনায় জেমসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ময়েন উদ্দিন ও জেমসের নামে মামলা দায়ের করেন।

    বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, আসামী ময়েন উদ্দিনকে পালাতে সহযোগিতার অভিযোগে জেমসকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার ১নম্বর আসামি ময়েন উদ্দিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

     

    নোয়াখালী প্রতিনিধি

    নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামীলীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের তৃতীয় দফায় আরও ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় এনিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৬৫জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে।

    সোমবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম। এর আগে, রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্ট এলাকায় ছাত্রলীগের হাজার খানেক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। মিছিল চলাকালে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার সূত্র ধরে পরের দিন শনিবার বিকেলে উপজেলার কালাদরাপ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। একই দিন রাত ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে পাল্টা কালাদরাপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা-ভাংচুর করে এবং তার একটি অফিসে আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরে বাঁধেরহাটের ঘটনায় সুধারাম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

    এদিকে, ঘটনার পরপরই সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকা-কে কেন্দ্র করে নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ।

    ওসি মোহাম্মদ কামরুল ইসলাম আরও জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • বাহাউদ্দিন বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবীদের সভা

    বাহাউদ্দিন বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবীদের সভা

    কুমিল্লা প্রতিনিধি 

    সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহারের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ, কুমিল্লার উদ্যোগে সোমবার (৮ জুন) দুপুরে কুমিল্লা আইনজীবী সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।
    এসময় তিনি বাহাউদ্দিন বাহারের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, তিনি রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপির নেতাকর্মী এবং বিচারাঙ্গন সম্পর্কে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছেন, যা অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন।

    অ্যাডভোকেট রিংকু বলেন, “বাহার আমাদের দল ও নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, হুমকি দিয়েছেন এবং বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করেছেন। তিনি তার বাড়িতে কারা অগ্নিসংযোগ করেছে সে বিষয়ে নিজের মতো করে তালিকা প্রকাশ করেছেন এবং একের পর এক উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমরা এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

    তিনি আরও বলেন, “বাহার সাহেব দেশে ফেরার প্রস্তুতির কথা বলছেন। আমরা মনে করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তাকে দেশে এসে প্রচলিত আইনের মুখোমুখি হতে হবে। জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের রাজনৈতিক পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তিনি শুধু নন, তার রাজনৈতিক নেতৃত্বকেও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশে ফিরতে হবে।”

    ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে রিংকু বলেন, “যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, গুলি করেছে, মানুষকে পঙ্গু করেছে এবং হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের বিচার না হওয়া পর্যন্ত এ দেশের মানুষ শান্ত হবে না। আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি হতেই হবে।”

    বাহাউদ্দিন বাহারের বিভিন্ন বক্তব্যকে ‘মিথ্যাচার’ উল্লেখ করে তিনি বলেন, “তিনি দাবি করেছেন যে তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা আমি করেছি। এসব বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এসব বিষয়ে কিছুই জানি না। তবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে যেসব অপকর্ম, দখলবাজি, নির্যাতন, সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে তদন্ত চলছে। সাহস থাকলে দেশে এসে আইনের মাধ্যমে নিজের অবস্থান প্রমাণ করুন।”

    নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ করে কাইমুল হক রিংকু বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে আমাকে ও আমার বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। বিভিন্ন মামলায় হয়রানি করা হয়েছে। দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে। তবুও আমরা আমাদের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হইনি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী এবং তারেক রহমান আমাদের নেতা। আমরা আমাদের রাজনৈতিক বিশ্বাস থেকে কখনও সরে দাঁড়াব না।”

    তিনি আরও বলেন, “ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় থেকে বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এখন আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেশের মানুষ এসব বিশ্বাস করে না।”

    প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জিপি অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হায়াত খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মাহবুব, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মানিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা জামান জসিম, অ্যাডভোকেট মিজানুর রহমান খান, অ্যাডভোকেট মুমিনুল হক ভূঁইয়া, আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এম.এ. মতিন মোল্লা, সহ-সভাপতি অ্যাডভোকেট ইকরাম হোসেনসহ কুমিল্লার বিভিন্ন পর্যায়ের আইনজীবী ও নেতৃবৃন্দ।

  • বগুড়া মহানগরকে পরিচ্ছন্ন রাখনে ফল ব্যবসায়ী সমিতির সিসি ক্যামেরা, ড্রাম ও ভ্যান গাড়ির উদ্বোধন

    বগুড়া মহানগরকে পরিচ্ছন্ন রাখনে ফল ব্যবসায়ী সমিতির সিসি ক্যামেরা, ড্রাম ও ভ্যান গাড়ির উদ্বোধন

     

    বগুড়া প্রতিনিধি 

    বগুড়া মহানগরের স্টেশন সড়কে দেশি-বিদেশি ফলের বাজারকে পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ফল ব্যবসায়ী সমিতি। এ লক্ষ্যে সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ১৪টি সিসি ক্যামেরা, ২৫টি ময়লার ড্রাম, ৪টি পরিচ্ছন্নতা ভ্যান গাড়ির উদ্বোধন করা হয়েছে।

    বগুড়া ফল ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আধুনিক, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ ফলের বাজার গড়ে তুলতে ব্যবসায়ীদের সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির এ উদ্যোগ বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সেকেন্দার কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, সমিতির সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু এবং সিনিয়র সদস্য আলহাজ মুকুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আব্দুল মোত্তালেব শেখ, শামীম আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহাগ, কোষাধ্যক্ষ মতিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক লিটন চন্দ্র দাস, সদস্য আব্দুর রহমান আতিক, মোঃ ওয়াসিম প্রামানিক ও তোফায়েল আহমেদ প্রমুখ।

    আয়োজকরা জানান, ফলের বাজারে নিরাপত্তা নিশ্চিত করতে ১৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ২৫টি ময়লার ড্রাম সরবরাহ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য ৪টি ভ্যান গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

  • কুবিতে বড় পর্দায় বিশ্বকাপ দেখাতে প্রশাসনের কাছে ছাত্রদলের আবেদন

    কুবিতে বড় পর্দায় বিশ্বকাপ দেখাতে প্রশাসনের কাছে ছাত্রদলের আবেদন

    কুবি প্রতিনিধি

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মুক্তমঞ্চে প্রজেক্টরের মাধ্যমে বড়ো পর্দায় ২০২৬ ফুটবল বিশ্বকাপের সকল খেলা প্রদর্শনের অনুমতি ও প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতার আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

    আজ সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সংগঠনটির পক্ষ থেকে এই সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

    আবেদনে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে একসঙ্গে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করতে ইচ্ছুক। এই আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ, স্থান ব্যবহারের অনুমতি, নিরাপত্তা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন।

    এছাড়াও বলা হয়, শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশের নিশ্চয়তা দিয়ে আবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সকল বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে এই আয়োজন পরিচালনা করা হবে।

    এই বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন করেছি, যাতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো বড়ো পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একসঙ্গে খেলা উপভোগ করতে পারবে, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে এবং ক্যাম্পাসে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। আমরা বিশ্বাস করি, খেলাধুলা বিভেদ নয়, ঐক্যের বার্তা দেয়। তাই শিক্ষার্থীদের বিনোদন, সম্প্রীতি ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী বলেন, ” এরকম আয়োজন আগেও হয়েছিল। বিষয়টি আমি মাননীয় উপাচার্যের নিকট পেশ করেছি। তিনি এখনো চূড়ান্ত কিছু জানায়নি।”

  • ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল

    ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল

     

    ঝিনাইদহ প্রতিনিধি 

    ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) ভোরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে শহরের পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি পায়রা চত্বর, এইচএসএস সড়কসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পুনরায় পায়রা চত্বরে এসে শেষ হয়।

    মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। মিছিল শেষে নেতাকর্মীরা স্বল্প সময় অবস্থান করে দ্রুত স্থান ত্যাগ করেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলায় অনুষ্ঠিত হওয়ায় মিছিলটি অল্প সময়ের মধ্যেই শেষ করা হয়। এ সময় শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

    উল্লেখ্য, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর ঝিনাইদহে সংগঠনটির প্রকাশ্য কর্মসূচি খুব একটা দেখা যায়নি। এর মধ্যেই ভোরবেলায় অনুষ্ঠিত এই ঝটিকা মিছিলটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা