Author: Jvadmin

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদ উৎসব: ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ, ছাত্রদলের নৈশভোজ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদ উৎসব: ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ, ছাত্রদলের নৈশভোজ

     

    ববি প্রতিনিধি

    পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পৃথক প্রীতিভোজের আয়োজন করেছে দুই রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবির। পবিত্র ঈদের দিন দুপুর ও রাতে আয়োজন করা হবে এসব কর্মসূচি যেখানে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থী ও নারী শিক্ষার্থীদের জন্যেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

    ঈদের দিন দুপুর ২টা১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে(টিএসসি)’ভ্রাতিত্বের দস্তরখান’ শিরোনামে ভোজের আয়োজন করেছে ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। এই আয়োজনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এতে অংশ নিতে শিক্ষার্থীদের ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে এখানে, যেখানে নাম, মোবাইল নম্বর, বিভাগ ও ব্যস উল্লেখ করতে হবে।

    অন্যদিকে একই দিন রাত ৮টা৩০মিনিটে ‘বিজয়-২৪’ ফলের ডাইনিংয়ে এ ছেলেদের জন্য ‘সম্প্রীতির নৈশভোজ’ আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। পাশাপাশি অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। ছাত্রীদের জন্য নিজ নিজ হলে পৃথক অবস্থার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

    উভয় সংগঠনের আয়োজনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

    ববি শিক্ষার্থী মেহেদী হাসান বলেন,
    ছাত্রদল এবং ছাত্রশিবির কর্তৃক এই প্রীতিভোজ আয়োজন সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন নানা কাজে ব্যস্ত থাকার কারণে বাসায় যেতে পারবো না আমি অবশ্যই এই আয়োজনে যুক্ত হব।

    ছাত্রদলের সিনিয়র জুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইত্তেসাফ-আর-রাফি বলেন, ‘ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতিত্ব ও সম্প্রীতির মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল আযহা। এই আনন্দ ও সৌহার্দ্যকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভাগাভাগি করে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজন করতে যাচ্ছে ‘‘সম্প্রীতির নৈশভোজ”। ঈদের দিন বিজয়-২৪ হলের ডাইনিংয়ে এই আয়োজন করা হয়েছে। এখানে অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে। এছাড়াও ছাত্রীদের জন্য তাদের নিজ নিজ পৃথক ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।’

    ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন,’আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আযদিনের আপনাদের সম্মানে কোরবানির আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য দুপুরে একটি ছোট্ট সৌহার্দ্যপূর্ণ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আমরা আন্তরিকভাবে আপনাদের সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য উদার আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, ভ্রাতিত্বের বন্ধনে ঈদের আনন্দকে একসাথে ভাগাভাগি করে আবারও বেশি অথবা আনন্দময় করে তুলি।’

    উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের 85 তম সিন্ডিকেট সভায় সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কাগজে-কলমে নিষেধাজ্ঞা থাকলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে জানা গেছে, এবং বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলোর কার্যক্রম চলমান রয়েছে।

  • ভূমিকম্পে কাঁপল দেশ

    ভূমিকম্পে কাঁপল দেশ

    জেভি২৪ ডেস্ক 

    রাজধানীসহ দেশে বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূতি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

    ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।

    বিস্তারিত আসছে…

  • পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪.৮০ কোটি টাকা টোল আদায়

    পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪.৮০ কোটি টাকা টোল আদায়

    জেভি২৪ ডেস্ক 

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ, যার ফলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এটি পদ্মা সেতুর ইতিহাসে এ যাবৎকালের চতুর্থ সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড। এই সময়ে সেতুর উভয় প্রান্ত দিয়ে মোট ৪৩ হাজার ৩৫১টি যানবাহন পারাপার হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

    বিস্তারিত পরিসংখ্যানে দেখা যায়, মাওয়া প্রান্ত দিয়ে সবচেয়ে বেশি যানবাহন পার হয়েছে। এই প্রান্ত দিয়ে গত এক দিনে ২৮ হাজার ৬৭টি গাড়ি পারাপার হওয়ায় ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা টোল সংগৃহীত হয়েছে। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ২৮৪টি গাড়ি সেতু পার হয়েছে এবং সেখান থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। গত ঈদুল ফিতরের তুলনায় এবার এক দিনে যানবাহন পারাপার ও টোল আদায়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

    পদ্মা সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, এ যাবৎকালের সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ডটি ছিল ২০২৫ সালের ৬ জুন, যখন এক দিনে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা আদায় হয়েছিল। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড দুটিও ছিল যথাক্রমে ২০২৫ ও ২০২৪ সালের ঈদকেন্দ্রিক। এবারের বাড়তি চাপ সামাল দিতে এবং ঘরমুখো মানুষের যাত্রা আরামদায়ক করতে সংশ্লিষ্ট বিভাগ আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর দুই প্রান্তে মোট ১৯টি টোল বুথ সার্বক্ষণিক সচল রাখা হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্তে মূল ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টিসহ মোট ১০টি বুথ কাজ করছে। জাজিরা প্রান্তে ৭টি মূল ও ২টি মোটরসাইকেল বুথসহ মোট ৯টি বুথ চালু আছে। এছাড়া মোটরসাইকেলের বাড়তি ভিড় সামলাতে মাওয়া প্রান্তে অতিরিক্ত অস্থায়ী বুথের ব্যবস্থা রাখা হয়েছে যাতে টোল প্লাজায় কোনো দীর্ঘ যানজটের সৃষ্টি না হয়।

    আধুনিক প্রযুক্তির ব্যবহার এবারের ঈদযাত্রায় বাড়তি গতি যোগ করেছে। মাওয়া ও জাজিরা উভয় প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) এবং আরএফআইডি কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা চালু থাকায় যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানিয়েছেন, দ্রুততম সময়ে টোল সংগ্রহ নিশ্চিত করায় যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হয়েছে। এর ফলে ভোগান্তি ছাড়াই যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।

  • নেচার ইনডেক্সে তিন ধাপ এগিয়ে ২০তম স্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়

    নেচার ইনডেক্সে তিন ধাপ এগিয়ে ২০তম স্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়

    ববি প্রতিনিধি

    বিশ্বখ্যাত ‘নেচার ইনডেক্সে’ আবারও স্থান করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি এবার গত বছর থেকে তিন ধাপ এগিয়ে ২৩তম স্থান থেকে ২০তম অবস্থান অর্জন করেছে। দু’টি গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে ০.১৫ শেয়ার স্কোর নিয়ে এই সাফল্য পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এই অর্জনে শিক্ষক-শিক্ষার্থী সবাই আনন্দিত।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলিয়াস হোসেন বলেন, এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই বড় একটি অর্জন। বিশ্ববিদ্যালয়টি নানা সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও আন্তর্জাতিক মানের র‍্যাংকিংয়ে ভালো অবস্থান করতে পেরেছে। পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা ও গবেষণাগার নিশ্চিত করা হলে অচিরের বিশ্ববিদ্যালয়টিকে ভালো র‍্যাংকে নিয়ে যাওয়া সম্ভব।’

    গত ১৪ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বিশ্ববিদ্যালয়কে দেশি-বিদেশি র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে বিশেষ কমিটি গঠন করেন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ।

    উক্ত কমিটির সদস্য ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. গাজি মো. সাখাওয়াত হোসেন বলেন, এই বিশ্ববিদ্যালয়টি মাত্র ১৬তম বছরের যাত্রায় নানান সমস্যা ও সীমাবদ্ধতা জর্জরিত থাকলেও শিক্ষকদের এবং প্রিয় শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম মেধা ও চেষ্টায় গবেষণায় কয়েক ধাপ উন্নত হয়েছে গত বছরের থেকে l তাই এটি বিশ্ববিদ্যালয় গুণগত শিক্ষার একটি দৃষ্টান্ত l বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছেন এবং কাজ শুরু করেছেন l আশা রাখছি অন্যান্য র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান আরো স্পষ্ট হবে l

    নেচার ইনডেক্সে স্থান পাওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, ‘আমি এখানে এসেই দেশে-বিদেশি র‍্যাংকিংয়ে স্থান পাওয়ার জন্য একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছি। তারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। প্রাথমিক হালনাগাত তথ্য অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা ৫০০ এর বেশি ‘স্কোপাস ইনডেক্স’ জার্নালে তাদের গবেষণা প্রকাশ করেছেন।’

    তিনি আরও বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় একটা সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়। অচিরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের দেশি-বিদেশি আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে স্থান পাবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-গবেষণার একটা উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে যেন এখানকার সম্ভাবনাময় শিক্ষক-শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র ছড়িয়ে দিতে পারে।’

    সম্প্রতি বিশ্বখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান স্প্রিঞ্জার নেচারের হালনাগাদ ‘নেচার ইনডেক্স’ তালিকায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও গবেষণা প্রতিষ্ঠান স্থান পায়। গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বের ১৪৫টি উচ্চমানের ও মর্যাদাপূর্ণ পিওর সায়েন্স এবং মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাপত্র ও গবেষকদের অবদানের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে।

    নেচার ইনডেক্সের নিয়ম অনুযায়ী, কোনো গবেষণাপত্রে একাধিক দেশি বা বিদেশি প্রতিষ্ঠান কিংবা গবেষক যুক্ত থাকলে সেই গবেষণার মোট অবদান ভগ্নাংশ আকারে ভাগ করা হয়। এই অংশকেই ‘শেয়ার স্কোর’ বলা হয়। মূলত এই শেয়ার স্কোরের ভিত্তিতেই চূড়ান্ত র‌্যাংকিং নির্ধারণ করা হয়।

    নেচার ইনডেক্সের সর্বশেষ তালিকায় দেশের সরকারি-বেসরকারি ২৭টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দুটি মেডিকেল কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তেজগাঁও কলেজও স্থান পেয়েছে।

    র‌্যাংকিং অনুযায়ী, ৩৭টি গবেষণাপত্র ও ৬.৩৯ শেয়ার স্কোর নিয়ে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

    একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি গবেষণাপত্র ও ১.০৬ শেয়ার স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া তালিকায় থাকা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

    বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

    চিকিৎসাবিজ্ঞান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালও এই তালিকায় স্থান পেয়েছে।

  • আজ পবিত্র হজ

    আজ পবিত্র হজ

    ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসল্লি সৌদি আরবের মক্কায় একত্রিত হন এই মহান ইবাদত পালনের জন্য। হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা।

    আজ ৯ জিলহজ, মঙ্গলবার, পবিত্র হজের দিন। পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা এখন অবস্থান করছেন ইসলামের পবিত্র ভূমি মক্কা ও মিনায়। সাদা ইহরামের পোশাকে ধনী-গরিব, কালো-সাদা, আরব-অনারব সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করছেন। এই দৃশ্য মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও সমতার প্রতীক হয়ে ওঠে।

    গতকাল পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকে তাঁবুর নগরী মিনায় হাজিদের অবস্থানের মাধ্যমে হজ শুরু হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, পরশু রাত থেকেই মক্কার মসজিদুল হারাম হয়ে ইহরাম বেঁধে মিনায় এসেছেন তারা।

    এরপর হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হন। আরাফাতের ময়দানে অবস্থান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে হাজিরা কান্না, দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই দিনে আল্লাহ তাঁর বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং রহমতের দরজা খুলে দেন।

    আরাফাতের পর হাজিরা মুজদালিফায় যান। সেখানে খোলা আকাশের নিচে রাত যাপন করেন এবং শয়তানকে পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। পরে মিনায় ফিরে জামারাতে শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপ করা হয়। এই কাজ মানুষের জীবনে মন্দ, পাপ ও শয়তানের প্ররোচনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার শিক্ষা দেয়।

    হজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো পশু কোরবানি। হজরত ইবরাহিম আ. আল্লাহর আদেশ পালনের জন্য নিজের প্রিয় সন্তানকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। তাঁর সেই ত্যাগের স্মৃতিতেই মুসলমানরা কোরবানি করেন। এর মাধ্যমে মানুষ ত্যাগ, আনুগত্য ও আল্লাহর প্রতি ভালোবাসার শিক্ষা পায়।

    হজ মানুষের জীবনে আনে এক নতুন পরিবর্তন। অনেকেই মনে করেন, হজ থেকে ফিরে আসার পর একজন মানুষ যেন নতুন জীবনের সূচনা করেন। হিংসা, অহংকার, লোভ ও অন্যায় থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেন তারা। তাই হজ শুধু শরীরের সফর নয়, এটি আত্মারও এক পবিত্র যাত্রা।

    আজকের এই পবিত্র দিনে বিশ্বের মুসলমানরা শান্তি, ক্ষমা ও কল্যাণের জন্য দোয়া করছেন। যুদ্ধ, সহিংসতা ও অশান্তিতে ভরা পৃথিবীতে হজের শিক্ষা মানুষকে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার পথে চলার আহ্বান জানায়।

    পবিত্র হজ মুসলিম উম্মাহর জন্য এক বিশাল নেয়ামত। এই ইবাদত মানুষকে শেখায় ধৈর্য, ত্যাগ, শৃঙ্খলা ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। তাই হজের এই মহিমান্বিত দিনটি মুসলমানদের হৃদয়ে বিশেষ গুরুত্ব ও আবেগের স্থান দখল করে আছে।

  • সৈয়দপুরে তিন ভাইসহ ৪ অনলাইন জুয়ারী আটক

    সৈয়দপুরে তিন ভাইসহ ৪ অনলাইন জুয়ারী আটক

    নীলফামারী প্রতিনিধি

    নীলফামারীর সৈয়দপুরে অনলাইন ভিত্তিক ক্যাসিনো জুয়ার সাথে জড়িত ৩ সহোদরসহ ৪ যুবককে আটক করা হয়েছে। র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর একটা আভিযানিক দল সোমবার (২৫ মে) উপজেলার খাতামধুপুর ইউনিয়ন থেকে তাদের আটক করেছে।

    জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ আটককৃতরা হলো ওই ইউনিয়নের তেলিপাড়ার মো. আইজ উদ্দিন বিশ্বাসের ৩ ছেলে মো. হাসানুর রহমান (৩৫), মো. সোহেল রানা (৩০) ও মো. সাইফুল ইসলাম (২৬) এবং একই এলাকার বাবুল চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র রায় (২০)।

    বিষয়টি নিশ্চিত করে র‌্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবীর জানান, আটক জুয়াড়িরা বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা নগদ, বিকাশ ও উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে লেনদেন করত।

    তিনি আরও জানান, থাইল্যান্ডভিত্তিক অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও লেনদেনের সত্যতা পাওয়া গেছে। আটকের সময় তাদের কাছ থেকে জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, একটি কম্পিউটার ও নগদ এক লাখ একচল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

    র‌্যাব ক্যাম্প সূত্র আরও জানায়, অভিযান চালিয়ে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব কর্তৃক আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুতই তাদের নীলফামারী আদালতে পাঠানো হবে।

  • ১৪৮৫ পদে নিয়োগ দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর

    ১৪৮৫ পদে নিয়োগ দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর

    জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৫২ পদে ১৪৮৫ কর্মী নিয়োগে ২৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৩ জুন বিকেল ৫টা পর্যন্ত।

    আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

    প্রতিষ্ঠানের নাম: সমাজসেবা অধিদপ্তর

    পদের নাম: প্রধান সহকারী

    পদসংখ্যা: ১৮টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির ডিগ্রিসহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

    পদের নাম: কম্পিউটার অপারেটর

    পদসংখ্যা: ৪টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

    আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

    পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

    পদসংখ্যা: ৫টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

    পদের নাম: সহকারী শিক্ষক

    পদসংখ্যা: ৩টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ স্পেশাল এডুকেশনে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

    পদের নাম: ইনস্ট্রাক্টর

    পদসংখ্যা: ২টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি ও কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে।

    পদের নাম: ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স

    পদসংখ্যা: ৩ টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

    পদের নাম: স্টেরিও টাইপিং মেশিন অপারেটর

    পদসংখ্যা: ১টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

    পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

    পদসংখ্যা: ৪টি (স্থায়ী রাজস্ব)

    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।

    পদের নাম: ফিল্ড সুপারভাইজার

    পদসংখ্যা: ৩০টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

    পদের নাম: গ্র্যাজুয়েট টিচার

    পদসংখ্যা: ১৪টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।

    পদের নাম: প্রজেকশনিস্ট

    পদসংখ্যা: ১টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    আবেদনের যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। প্রজেক্টর মেশিন ও ইক্যুইপমেন্ট চালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    পদের নাম: ট্রেড ইনস্ট্রাক্টর

    পদসংখ্যা: ২টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    আবেদনের যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে

    পদের নাম: কেয়ারটেকার

    পদসংখ্যা: ১টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

    আবেদনের যোগ্যতা: এসএসসি পাস হতে হবে

    পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদসংখ্যা: ৭৬টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।

    পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদসংখ্যা: ৭৬টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।

    পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

    পদসংখ্যা: ৩৫টি (অস্থায়ী রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

    পদের নাম: হিসাব সহকারী

    পদসংখ্যা: ৮টি (স্থায়ী রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।

    পদের নাম: হিসাব সহকারী

    পদসংখ্যা: ১১টি (অস্থায়ী রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: স্টোরকিপার

    পদসংখ্যা: ৪ টি (অস্থায়ী রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: টেলিফোন অপারেটর

    পদসংখ্যা: ১টি (স্থায়ী রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। টেলিফোনের পিএবিএক্স সিস্টেম অপারেটিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

    পদের নাম: বেঞ্চ সহকারী

    পদসংখ্যা: ১টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: নার্স

    পদসংখ্যা: ৮টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে।

    পদের নাম: কম্পাউন্ডার

    পদসংখ্যা: ৪৬টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে।

    পদের নাম: গাড়িচালক

    পদসংখ্যা: ২টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

    পদের নাম: সহকারী প্রজেকশনিস্ট

    পদসংখ্যা: ১টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস হতে হবে। ফিল্ম প্রজেক্টরে অপারেটিং সনদ থাকতে হবে এবং ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

    পদের নাম: ডার্করুম টেকনিশিয়ান

    পদসংখ্যা: ১টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে সনদ থাকতে হবে।

    পদের নাম: ওয়াসারম্যান

    পদসংখ্যা: ১টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস হতে হবে। আয়রনিং অ্যান্ড লন্ড্রি ওয়ার্কে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

    পদের নাম: ডে-কেয়ার অ্যাসিস্ট্যান্ট

    পদসংখ্যা: ১টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: কটেজ মাদার

    পদসংখ্যা: ১টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: সমাজকর্মী (ইউনিয়ন)

    পদসংখ্যা: ৩১২টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: সমাজকর্মী (পৌর)

    পদসংখ্যা: ১২টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: বড় ভাইয়া

    পদসংখ্যা: ২৫টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: খালাম্মা

    পদসংখ্যা: ৩৩টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: শিক্ষক

    পদসংখ্যা: ৭টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর

    পদসংখ্যা: ১৭টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: ধর্মীয় শিক্ষক

    পদসংখ্যা: ২টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগে আলিম পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    পদের নাম: কেয়ারটেকার

    পদসংখ্যা: ১টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা: এসএসসি পাস হতে হব।

    পদের নাম: কেয়ারটেকার

    পদসংখ্যা: ১টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

    আবেদনের যোগ্যতা: এসএসসি পাস হতে হবে।

    পদের নাম: ফটোকপি অপারেটর

    পদসংখ্যা: ২টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

    আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

    পদের নাম: কারিগরি প্রশিক্ষক (উপজেলা)

    পদসংখ্যা: ১৫৭টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

    আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স সনদ থাকতে হবে।

    পদের নাম: হেলপার

    পদসংখ্যা: ২টি (স্থায়ী রাজস্ব)

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: ফিডার অ্যাটেনডেন্ট

    পদসংখ্যা: ১টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: আয়া

    পদসংখ্যা: ৫টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: অ্যাটেনডেন্ট

    পদসংখ্যা: ২টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

    আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: দারোয়ান

    পদসংখ্যা: ৪টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।

    পদের নাম: নিরাপত্তাপ্রহরী

    পদসংখ্যা: ১৫টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

    পদের নাম: বাবুর্চি

    পদসংখ্যা: ২০টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। কুকিংয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

    পদের নাম: সহকারী বাবুর্চি

    পদসংখ্যা: ২টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। কুকিংয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

    পদের নাম: মালি

    পদসংখ্যা: ১টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

    পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

    পদসংখ্যা: ৪টি (অস্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। সুইপার সম্প্রদায়ের প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

    পদের নাম: অফিস সহায়ক

    পদসংখ্যা: ৪৭৮টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে।

    পদের নাম: বার্তাবাহক

    পদসংখ্যা: ২১টি (স্থায়ী, রাজস্ব)

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে।

    চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী/অস্থায়ী)

    প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

    প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)। তবে ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭-৩১, ৩৬ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩৭ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩৮ থেকে ৫২ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

    আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

  • ইনজুরি সত্ত্বেও স্কোয়াডে ইয়ামাল: বিশ্বকাপ মিশনে স্পেনের চমক

    ইনজুরি সত্ত্বেও স্কোয়াডে ইয়ামাল: বিশ্বকাপ মিশনে স্পেনের চমক

    স্পোর্টস ডেস্ক 

    আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী চূড়ান্ত দল ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে নিয়মিত অধিনায়ক ও অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতার নাম না থাকা। সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতালেও, বিশ্বকাপের মতো বড় আসরে তাঁকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ। মূলত আক্রমণভাগে তরুণ ফুটবলারদের ওপর অধিক ভরসা রাখতে গিয়েই দে লা ফুয়েন্তে এই কঠিন ও সাহসী পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

    দলের অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতির পাশাপাশি ইনজুরি সমস্যাও স্প্যানিশ শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। বার্সেলোনার তরুণ তারকা ফের্মিন লোপেজ পায়ের হাড় ভেঙে যাওয়ায় এবং পরবর্তী অস্ত্রোপচারের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তবে আরেক বিস্ময় বালক লামিনে ইয়ামালকে নিয়ে ঝুঁকি নিয়েছে টিম ম্যানেজমেন্ট। চোট থাকা সত্ত্বেও তাঁকে ২৬ সদস্যের তালিকায় রাখা হয়েছে, যদিও ফিটনেস সমস্যার কারণে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে সম্ভবত তাঁকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে। ইয়ামালকে টুর্নামেন্টের পরের দিকের ম্যাচগুলোর জন্য প্রস্তুত রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    স্পেনের এবারের মাঝমাঠকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ব্যালন ডি’অর জয়ী তারকা রদ্রিগো হার্নান্দেজ বা রদ্রির নেতৃত্বে মাঝমাঠে থাকছেন তরুণ ও প্রতিভাবান গাভি এবং পেদ্রি। রদ্রির অভিজ্ঞতা এবং গাভি-পেদ্রির সৃজনশীলতা স্পেনের আক্রমণকে নতুন মাত্রা দেবে বলে ক্রীড়া বিশ্লেষকরা ধারণা করছেন। এছাড়া রক্ষণভাগ সাজানো হয়েছে আইমেরিক লাপোর্তে ও পাউ কুবারসির মতো নির্ভরযোগ্য খেলোয়াড়দের নিয়ে। গোলপোস্ট সামলানোর দায়িত্ব থাকছে উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়ার ওপর।

    ঘোষিত স্কোয়াডে আক্রমণভাগের দায়িত্ব সামলাবেন নিকো উইলিয়ামস, দানি অলমো এবং ফেররান তোরেসের মতো ক্ষিপ্রগতির ফরোয়ার্ডরা। মোরাতার অনুপস্থিতিতে গোল করার প্রধান দায়িত্ব থাকবে তাদের কাঁধে। এছাড়া দলে জায়গা পেয়েছেন ইয়েরেমি পিনো ও বোর্হা ইগলেসিয়াসের মতো খেলোয়াড়রা, যারা স্পেনের আক্রমণভাগকে আরও বৈচিত্র্যময় করে তুলবেন। কোচ দে লা ফুয়েন্তে মূলত তারুণ্য এবং গতির সমন্বয়ে একটি আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা করছেন, যা প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখতে সক্ষম হবে।

    স্পেন আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপ ‘এইচ’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে সৌদি আরব এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। কেপ ভার্দের বিপক্ষে সহজ জয়ের লক্ষ্য নিয়ে শুরু করলেও উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে লড়াইটি বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করা হচ্ছে। ইউরো জয়ের আত্মবিশ্বাস পুঁজি করে তারুণ্যনির্ভর এই স্প্যানিশ দলটি বিশ্বমঞ্চে কতদূর যেতে পারে, সেটিই এখন ফুটবল বিশ্বের বড় কৌতূহলের বিষয়।

  • নিষিদ্ধ রণবীর সিং, প্রতিক্রিয়ায় যা জানালেন অভিনেতা

    নিষিদ্ধ রণবীর সিং, প্রতিক্রিয়ায় যা জানালেন অভিনেতা

    বিনোদন ডেস্ক 

    বলিউডের নির্মিতব্য সিনেমা ‘ডন ৩’ প্রোজেক্ট থেকে অভিনেতা রণবীর সিং সড়ে দাঁড়ানোয় তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE)। এর আগে প্রোজেক্টটি নিয়ে অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের সঙ্গে রণবীরের ব্যাপক উত্তেজনা হয়। এ অবস্থায় এফডব্লিউআইসিই’র কাছে নির্মাতা সহযোগিতা চাইলে পরবর্তীতে এ সিদ্ধান্ত আসে।

    সোমবার (২৫ মে) প্রকাশিত সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘ডন ৩’ সিনেমার শুটিং শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে এটি ছেড়ে দেয়ার কথা জানান রণবীর। এ কারণে নির্মাতার সঙ্গে তার উত্তেজনার শুরু হয়। শুরুতে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। এক পর্যায়ে এফডব্লিউআইসিইর কাছে সহায়তা চান ফারহান।

    এরই প্রেক্ষিতে সংস্থাটি রণবীরের ওপর নন-কোঅপারেশন নির্দেশিকা জারি করে। অর্থাৎ রণবীরের বিরুদ্ধে সহযোগিতা না করার কথা বলা হয়। একইসঙ্গে তার ওপর ইন্ডাস্ট্রিতে কাজের নিষেধাজ্ঞা জারি করা হয়।

    এছাড়া এফডব্লিউআইসিই ইন্ডাস্ট্রিকে নির্দেশ দিয়েছে যে, যতদিন রণবীর ‘ডন ৩’ নির্মাতাদের ৪৫ কোটি টাকার ক্ষতির বিষয়টি সমাধান না করবেন, ততদিন তার সঙ্গে কাজ করা যাবে না।

    গত ১৮ মে এফডব্লিউআইসিই দাবি করে, রণবীরকে একাধিকবার তাগিদ দেয়ার পরও সে সংগঠনটিতে হাজির হয়নি। বিষয়টি সমাধান করতে আলোচনার জন্য ডাকা হয়েছিল তাকে।

    এদিকে রণবীরের ওপর নিষেধাজ্ঞা জারির কথা প্রকাশ হওয়ার পরই তার মুখপাত্র একটি বিবৃতি জারি করেছেন। সেখানে বলা হয়েছে, রণবীর চলচ্চিত্র জগৎ এবং ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সবার প্রতি সর্বোচ্চ সম্মান পোষণ করেন। সিনেমাটি ঘিরে সাম্প্রতিক ঘটনাবলীর পুরোটা সময়জুড়ে সচেতনতভাবেই নীরবতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

    অভিনেতার এ নীরবতার কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়েছে, তিনি বিশ্বাস করেন, পেশাদার আলোচনা এবং ব্যক্তিগত সমীকরণগুলো মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে মোকাবিলা করা উত্তম।।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয় সামনে এলেও রণবীর কখনোই প্রকাশ্যে সেগুলোর জবাব দেয়া বা জল্পনা-কল্পনায় ঘি ঢালা প্রয়োজনীয় মনে করেননি। তার মনোযোগ দৃঢ়ভাবে তার কাজ ও সামনের প্রতিশ্রুতিগুলোর ওপর রয়েছে।

    এছাড়া রণবীর সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা ও সদিচ্ছা বজায় রেখেছেন এবং ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইহির ধারাবাহিক সাফল্য কামনা করেন। এ ধরনের মুহূর্তে সংযম ও সৌজন্যতা বজায় রাখা সবসময়ই তার পক্ষে থেকে সচেতন সিদ্ধান্ত ছিল এবং ভবিষ্যতেও তিনি একই অবস্থান বজায় রাখবেন বলে জানানো হয়েছে।

  • মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যেই শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা

    মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যেই শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা

    জেভি২৪ ডেস্ক 

    মার্কিন-ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতার আবহে সৌদি আরবে আজ সোমবার (২৫ মে/৮ জিলহজ) থেকে শুরু হয়েছে পবিত্র হজের মূল আচার-অনুষ্ঠানিকতা। গতকাল রবিবার রাত থেকেই হজযাত্রীরা মক্কা থেকে তাঁবুর শহর মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বলে নিশ্চিত করেছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

    পবিত্র কাবা শরীফ সাতবার তাওয়াফ বা প্রদক্ষিণ শেষে হজযাত্রীরা বাসে চেপে কিংবা পায়ে হেঁটে মিনার দিকে রওনা হন। মন্ত্রণালয়ের তথ্যমতে, এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৫ লাখ বিদেশি হজযাত্রীর সঙ্গে যোগ দিয়েছেন সৌদি আরবের আরও কয়েক লাখ স্থানীয় নাগরিক। ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই হজ পালন সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য জীবনে অন্তত একবার আবশ্যিক।

    হজের এই আধ্যাত্মিক কার্যক্রম মোট ছয় দিনব্যাপী স্থায়ী হবে। সাধারণত ঈদুল আজহার তিন দিন আগে থেকে শুরু হয়ে ঈদের দুই দিন পর পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলে। সৌদি আরবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে, সেই অনুযায়ী ২৯ মে হবে এবারের হজের শেষ দিন।

    হজযাত্রীদের যাত্রা ও অবস্থান নির্বিঘ্ন করতে সৌদি সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আবাসন, আতিথেয়তা এবং যাতায়াত ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জিলকদ মাস থেকে এ পর্যন্ত হাজিদের তাঁবু ও সেবাকেন্দ্রগুলোতে ৮৩ হাজারেরও বেশি মাঠপর্যায়ের পরিদর্শন সম্পন্ন হয়েছে। মিনার ক্যাম্পে হজযাত্রীদের নিরাপত্তা, খাদ্য ও পরিবহন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য বিশেষ তদারকি দল মোতায়েন রাখা হয়েছে বলে সৌদি গেজেট সূত্রে জানা গেছে।