ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় দুইটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ থেকে ৭ জন যাত্রী আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
শুক্রবার (৫ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে কোতোয়ালি থানাধীন কানাইপুরের হোসেন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘ/টনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে ছেড়ে আসা যশোর-জ-১১-০০৫০ নম্বরের একটি লোকাল বাস এবং ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজশাহী মেট্রো-জ-১১-০০৭৫ নম্বরের আরেকটি লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘ/র্ষে/র ফলে উভয় বাসের কয়েকজন যাত্রী আ/হত হন।
দুর্ঘটনার পর আহত যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বিভিন্ন যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফরিদপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘ?ট/নাকবলিত বাস দুটি নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

