ববি প্রতিনিধি
শুক্রবার ( ৫ জুন ) সকাল সাড়ে দশটায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখার সভাপতি এবং দাওয়া সম্পাদকসহ অন্যন্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
কর্মসূচি সম্পর্কে দাওয়াহ সম্পাদক মুহাম্মদ রাইয়ান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বরিশালের উপকূলীয় অঞ্চল আজ সবচেয়ে বেশি ঝুঁকি ও ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমরা একটি স্বতন্ত্র ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য শুধু পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি নয়, বরং শিক্ষার্থীদের মনন ও জীবনবোধে পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তোলা। বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচির মতো উদ্যোগগুলোকে একটি ইতিবাচক সামাজিক ও সাংস্কৃতিক চর্চায় পরিণত করাই ছিল আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য।
উক্ত কর্মসূচিতে মোট ৫টা গাছ লাগানো হয়েছে। ২টা আম, ২টা পেয়ারা, ১টা আমড়া গাছ। আর ক্যাম্পাসে যে গাছ লাগানো ছিল সেগুলোর পরিচর্যা করা হয়েছে।

