বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা খরচে মাস্টার্স করার সুযোগ

বিদেশে মাস্টার্স করার মাধ্যমে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এলো বড় সুযোগ। বিশ্বব্যাংক এবং জাপানের যৌথ উদ্যোগে পরিচালিত ‘জাপান/বিশ্বব্যাংক স্নাতকোত্তর বৃত্তি কর্মসূচি’ ২০২৬ সালের জন্য এখনো আবেদন চলছে। দ্বিতীয় ধাপের আবেদন শেষ হবে আজ শুক্রবার (২৯মে)।

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এই সুযোগ উন্মুক্ত। এই বৃত্তির মাধ্যমে বিশ্বের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ৪৪টি মাস্টার্স প্রোগ্রামে পড়ার সুযোগ পাওয়া যাবে। উন্নয়ন-কেন্দ্রিক বিষয়ে দক্ষতা অর্জনের জন্য এটি আন্তর্জাতিকভাবে অন্যতম প্রতিযোগিতামূলক স্কলারশিপ হিসেবে পরিচিত।

নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি, মাসিক ভাতা (দেশভেদে পরিবর্তিত), যাওয়া-আসার ইকোনমি ক্লাস বিমান টিকিট এবং স্বাস্থ্যবিমার সুবিধাসহ প্রতি ভ্রমণে ৬০০ ডলার অতিরিক্ত ভাতা পাবেন।

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এই সুযোগ উন্মুক্ত। যোগ্যতার মধ্যে রয়েছে

উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে

উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়

স্নাতক ডিগ্রি থাকতে হবে (শেষ ৩ বছরের মধ্যে অর্জিত)

অন্তত ৩ বছরের উন্নয়ন–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা

বর্তমানে উন্নয়ন খাতে কর্মরত থাকতে হবে

নির্বাচন কীভাবে হবে

আবেদনকারীদের ১০ নম্বর স্কেলে মূল্যায়ন করা হবে চারটি বিষয়ের ওপর

পেশাগত অভিজ্ঞতা (৩০%)

সুপারিশপত্র (৩০%)

নিজ দেশের উন্নয়নে অবদান (৩০%)

শিক্ষাগত যোগ্যতা (১০%)

আবেদন প্রক্রিয়া

এই স্কলারশিপের আবেদন সরাসরি সবার জন্য উন্মুক্ত নয়। আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার (ফান্ড ছাড়া) পেতে হয়। এরপর বিশ্ববিদ্যালয় থেকে শর্টলিস্টেড প্রার্থীদের কাছে আবেদন লিংক পাঠানো হয়।

 

তথ্যসূত্রএনডিটিভি