নাফীজ আহমেদ ,ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকর্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (৩০ মে) দুপুর ১২টায় প্রশাসন ভবনের সামনে থেকে শোক র্যালি বের করে সংগঠনটি। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক উন্মোচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, রোকন উদ্দিন ও আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, সাক্ষরসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্বপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ ইয়াকুব আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি শোক র্যালি বের হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ রাষ্ট্রনায়কের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় অডিও বার্তার মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একেএম এম মতিনুর রহমান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত।

