Author: Jvadmin

  • চুক্তির খুব কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

    চুক্তির খুব কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

    জেভি২৪ ডেস্ক 

    চুক্তি সইয়ের খুব কাছাকাছি পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে, ইরান অবাধে তেল বিক্রি করতে পারবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

    এই চুক্তি যুদ্ধের আরও বিস্তার ঠেকাবে এবং বৈশ্বিক তেল সরবরাহের ওপর চাপ কমাবে। তবে, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের পারমাণবিক দাবিগুলোকে পূরণ করে এমন একটি স্থায়ী শান্তি চুক্তির দিকে নিয়ে যাবে কিনা তা এখনো অস্পষ্ট। ট্রাম্প এবং মধ্যস্থতাকারীরা উভয়েই ইঙ্গিত দিয়েছেন যে চুক্তিটি শিগগিরই ঘোষণা করা হতে পারে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি এবং শেষ মুহূর্তে ভেস্তেও যেতে পারে।

    মার্কিন ওই কর্মকর্তা বর্তমানে খসড়া চুক্তিতে যা রয়েছে তার একটি বিস্তারিত রূপরেখা তুলে ধরেছেন, যার অনেকটাই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ অন্যান্য সূত্র নিশ্চিত করেছে। এই বিষয়গুলো এখনো ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে তেহরানও ইঙ্গিত দিয়েছে যে তারা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে।

    চুক্তিতে কী রয়েছে

    উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে, যা ৬০ দিন কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতিতে এর মেয়াদ বাড়ানো হতে পারে। এই ৬০ দিনের সময়ে হরমুজ প্রণালী খোলা থাকবে এবং সেখানে কোনো ধরনের শুল্ক নেওয়া হবে না। পাশাপাশি ইরান প্রণালিতে স্থাপন করা মাইন সরিয়ে ফেলতে সম্মত হবে, যাতে জাহাজগুলো অবাধে চলাচল করতে পারে।

    এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেবে এবং কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে, যাতে ইরান অবাধে তেল বিক্রি করতে পারে। মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, এটি ইরানের অর্থনীতির জন্য বড় সুবিধা হবে। তবে তিনি বলেন, এতে বৈশ্বিক তেলের বাজারও উল্লেখযোগ্য স্বস্তি পাবে।

    মার্কিন কর্মকর্তা বলেন, ইরান যত দ্রুত মাইন সরিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করবে, তত দ্রুত অবরোধ তুলে নেওয়া হবে। তিনি বলেন, এই চুক্তিতে ট্রাম্পের মূল নীতি হলো‘কাজের বিনিময়ে স্বস্তি’।

    ইরান চেয়েছিল অবিলম্বে জব্দ অর্থ ছাড় এবং স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার। কিন্তু মার্কিন পক্ষ জানিয়েছে, বাস্তব ছাড় না দেওয়া পর্যন্ত তা সম্ভব হবে না।

    পারমাণবিক ইস্যু নিয়ে এখনো আলোচনা বাকি

    খসড়া সমঝোতা স্মারকে ইরানের পক্ষ থেকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না করার অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনায় বসার কথাও রয়েছে বলে মার্কিন কর্মকর্তা জানান।

    বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে মৌখিকভাবে জানিয়েছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করা এবং পারমাণবিক উপাদান ত্যাগের বিষয়ে কতটা ছাড় দিতে প্রস্তুত।

    যুক্তরাষ্ট্র ৬০ দিনের সময়কালে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা করতে রাজি হবে। তবে এসব পদক্ষেপ কেবল একটি চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন নিশ্চিত হওয়ার পর কার্যকর হবে।

    সাম্প্রতিক মাসগুলোতে মোতায়েন করা মার্কিন বাহিনী ৬০ দিনের এই সময়জুড়ে অঞ্চলে অবস্থান করবে এবং কেবল চূড়ান্ত চুক্তি হলে সেগুলো প্রত্যাহার করা হবে। চমকপ্রদ বিষয় হলো, খসড়া সমঝোতা স্মারকে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ শেষ হবে।

    শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শর্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন। তিনি চুক্তির আরও কিছু বিষয় নিয়েও উদ্বেগ জানিয়েছেন। তবে এক মার্কিন কর্মকর্তা বলেন, তিনি অত্যন্ত সম্মানজনক ও সংযতভাবে নিজের বক্তব্য তুলে ধরেছেন।

    মার্কিন কর্মকর্তা বলেন, এটি কোনো ‘একতরফা যুদ্ধবিরতি’ হবে না। যদি হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহ বা হামলার চেষ্টা করে, তাহলে ইসরায়েলকে তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, ‘হিজবুল্লাহ শান্ত থাকলে ইসরায়েলও শান্ত থাকবে।’

    নেতানিয়াহুকে তার ডাকনাম ধরে উল্লেখ করে মার্কিন কর্মকর্তা বলেন, ‘বিবির নিজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় রয়েছে। কিন্তু ট্রাম্পকে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতির স্বার্থও বিবেচনা করতে হয়।’

    কীভাবে এই অগ্রগতি হলো

    শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকজন আরব ও মুসলিম নেতার সঙ্গে ফোনালাপে এই চুক্তির বিষয়ে মতামত নেন এবং সবাই এতে সমর্থন জানিয়েছেন বলে কলটির বিষয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছে।

    মার্কিন কর্মকর্তার মতে, এতে সংযুক্ত আরব আমিরাতের কড়া অবস্থানের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদও ছিলেন। এছাড়া সৌদি আরব, কাতার, মিসর, তুরস্ক ও পাকিস্তানের নেতারাও ওই আলোচনায় অংশ নেন। এই দেশগুলো মধ্যস্থতার প্রচেষ্টায় জড়িত রয়েছে।

    পাকিস্তানিরাই প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এ প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন ফিল্ড মার্শাল আসিম মুনির, যিনি শুক্রবার ও শনিবার তেহরানে ছিলেন চুক্তিটি সম্পন্ন করার প্রচেষ্টার অংশ হিসেবে।

    সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প একদিকে চুক্তি এগিয়ে নেওয়া এবং অন্যদিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর মধ্যে দোদুল্যমান অবস্থায় ছিলেন। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনি কূটনৈতিক সমাধানের দিকেই বেশি ঝুঁকেছিলেন।

  • রামিসা হত্যার বিচার: ঈদের ছুটিতেও খোলা থাকবে সংশ্লিষ্ট আদালত

    রামিসা হত্যার বিচার: ঈদের ছুটিতেও খোলা থাকবে সংশ্লিষ্ট আদালত

    জেভি২৪ ডেস্ক 

    রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের জন্য ঈদের ছুটিতেও সংশ্লিষ্ট আদালত খোলা রাখার ব্যবস্থা করা হচ্ছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এই বিচারপ্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

    আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ এগিয়ে নিতে ঈদের ছুটিতে সংশ্লিষ্ট আদালত খোলা রাখার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

    সাম্প্রতিক সময়ে শিশুধের ওপর বর্বরতার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এটি আসলে একটি সামাজিক অবক্ষয়। সামাজিক সংস্কার প্রয়োজন। কিছু অপসংস্কৃতি আমাদের সমাজে প্রভাব ফেলেছে। ধর্ষণের মাত্রা, তীব্রতা ও ধরন আমাদের সহ্যসীমার বাইরে।

    রামিসাকে ধর্ষণ ও হত্যার সাত ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার এক দিনের মাথায় তার স্ত্রীকেও সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে আমরা খুব দ্রুত ডিএনএ পরীক্ষাও সম্পন্ন করেছি।

    তিনি বলেন, শুধু এই মামলা পরিচালনার জন্য আমরা একজন বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) নিয়োগ দিয়েছি। সার্বিক দিক বিবেচনা করে আশা করছি, আজই অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে। আর আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকাজ শেষ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

  • ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে” নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত

    ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে” নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত

    মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি

     

    ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে” নোয়াখালীর চৌমুহনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বরিবার দুপুরে চৌমুহনী ইসলামী ব্যাংকের সামনে ডিবি রোড়ে ঘন্টাব্যাপী নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে এ মানববন্ধনে বক্তারা বলেন, লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপে একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের উপর পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

    মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহক ও সচেতন নাগরিকরা বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংককে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা অবিলম্বে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

    এ সময় বক্তারা আরও বলেন, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং দেশের আর্থিক খাতকে সুরক্ষিত রাখতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    মানববন্ধন শেষে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক হারুনুর রশিদের মাধ্যমে স্বারক লিপি পেশ করে আয়োজকরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত করেন।

  • জাল সনদে ১১৭ শিক্ষকের এমপিও বাতিল, মামলার নির্দেশ

    জাল সনদে ১১৭ শিক্ষকের এমপিও বাতিল, মামলার নির্দেশ

    জেভি২৪ ডেস্ক 

    জাল সনদের প্রমাণ পাওয়ায় ১১৭ শিক্ষকের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে এ জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।

    রোববার (২৪ মে) দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর ১৮ অনুচ্ছেদ মোতাবেক তাদের এমপিও বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    একই দিন জাল সনদের প্রমাণ পাওয়ায় ২৪ জন কলেজ পর্যায়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

    অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৩-এর সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা হতে ৮৫ জন জাল/ভুয়া সনদধারী শিক্ষকের তালিকাসহ একটি পত্র প্রেরণ করা হয়েছে (কপি সংযুক্ত)। এতে এনটিআরসিএ কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মোট ৮৫ (কলেজ পর্যায় ২৪ + স্কুল পর্যায় ৬১) জন শিক্ষকের প্রত্যয়নপত্র যাচাই শেষে জাল মর্মে প্রমাণিত হয়েছে।

    তালিকায় উল্লিখিত জাল ও ভুয়া প্রত্যয়নপত্রধারীদের এমপিও (অনুদান ও বেতন ভাতা বাবদ সহায়তা) বাতিলসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা (গৃহীত অর্থ আদায় ও মামলা দায়ের) গ্রহণপূর্বক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্দেশনায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ১৮.১(ঙ) অনুচ্ছেদ মোতাবেক কেন তাদের এমপিও বাতিল বা স্থগিত করা হবে না এবং গভর্নিং বডি কর্তৃক তার নিয়োগ কেন বাতিল করা হবে না, সে বিষয়ে তাদের জবাব দিতে বলা হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নোটিশ পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এই জবাব দাখিল করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • নোয়াখালীতে র‍্যাব ও জেলা প্রসাশনের যৌথ অভিযানে ৪ জনকে অর্থদন্ড

    নোয়াখালীতে র‍্যাব ও জেলা প্রসাশনের যৌথ অভিযানে ৪ জনকে অর্থদন্ড

    মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি 

    আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও ভোগান্তি মুক্ত করতে নোয়াখালীতে মাঠে নেমেছে র‌্যাব ও জেলা প্রশাসন। অতিরিক্ত ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ ব্যক্তিকে সর্বমোট ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

    রবিবার (২৪ মে ২০২৬) দুপুরে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ডের বিভিন্ন পরিবহন কাউন্টারে এই অভিযান পরিচালিত হয়।

    অভিযুক্ত ও কারাদন্ড প্রাপ্তরা হলেন,মনজু (৩২), পিতা- আব্দুল মালেক, সাং- সোনাপুর, মোঃ এজাজ (৩৩), পিতা- জামাল উদ্দিন, সাং- সোনাপুর, মোঃ রুবেল (৩৭), পিতা- আব্দুল কাদের, সাং- সোনাপুর,

    ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন চালানোর অপরাধে রাশেদ (২৬), পিতা- আব্দুর রহমান, সাং- মধ্যম করিমপুর, থানা- সুধারাম।

    ​আদালত সূত্র জানায়, র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং নোয়াখালী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সেজান আহমেদ এবং সহকারী কমিশনার জনাব মোসাদ্দেক হোসেন।

    ​অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে নিম্নোক্ত ব্যক্তিবর্গকে অর্থদণ্ড প্রদান করা হয়।

    ​র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ-উল-আজহায় মানুষের বাড়ি ফেরার যাত্রা যেন নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দময় হয়, তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • কোরবানির পশুর বয়স কত হওয়া জরুরি

    কোরবানির পশুর বয়স কত হওয়া জরুরি

    জেভি২৪ ডেস্ক 

    সামর্থ্যবান মুসলমানের ওপর ঈদুল আজহার দিনগুলোতে কোরবানি করা ওয়াজিব। তবে কোরবানি সঠিক হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, কোরবানির পশুর নির্ধারিত বয়স পূর্ণ হওয়া।

    হানাফি মাজহাব অনুযায়ী, বয়স পূর্ণ না হলে পশু যত বড় ও মোটাতাজাই হোক না কেন, তা দিয়ে কোরবানি আদায় হবে না।

    হানাফি মাজহাব মতে, উটের বয়স কমপক্ষে পাঁচ বছর পূর্ণ হতে হবে। গরু ও মহিষের বয়স হতে হবে কমপক্ষে দুই বছর। ছাগল ও দুম্বার বয়স কমপক্ষে এক বছর পূর্ণ হওয়া জরুরি। তবে ভেড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। যদি ভেড়া দেখতে এক বছরের মতো বড় ও হৃষ্টপুষ্ট মনে হয়, তাহলে ছয় মাস পূর্ণ হলেও তা দিয়ে কোরবানি করা জায়েজ। (ফতোয়া কাজিখান, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৪৮; বাদায়েউস সানায়ে, খণ্ড: ৪, পৃষ্ঠা: ২০৫-২০৬)

    জাবের (রা.) বলেন, হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘তোমরা উপযুক্ত বয়সে উপনীত পশু ছাড়া কোরবানি করবে না।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৯৬৩)

    ইসলামি বিশেষজ্ঞরা বলেন, কোরবানির পশুর বয়স নির্ধারণের এই বিধান হাদিস দিয়ে প্রমাণিত। রাসুলুল্লাহ (সা.) নির্ধারিত বয়সের পশু কোরবানি করার নির্দেশ দিয়েছেন। তাই শরিয়তের নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে বয়সের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

    বর্তমানে গ্রামাঞ্চল ও পশুর হাটে সাধারণত দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করা হয়। অভিজ্ঞদের মতে, গরু বা মহিষের সামনের দুটি স্থায়ী দাঁত উঠলে সাধারণত তার দুই বছর পূর্ণ হয়েছে বলে ধরা হয়। তবে শুধু পশুর আকার দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বিশ্বস্ত বিক্রেতা বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উত্তম।

    এ ছাড়া কোরবানির পশু সুস্থ ও ত্রুটিমুক্ত হওয়াও জরুরি। অন্ধ, খোঁড়া, অত্যন্ত দুর্বল কিংবা গুরুতর অসুস্থ পশু কোরবানির উপযুক্ত নয়। কারণ, ইসলাম আল্লাহর পথে উত্তম জিনিস উৎসর্গ করার শিক্ষা দেয়।

    কোরবানির প্রকৃত উদ্দেশ্য শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর প্রতি আনুগত্য ও তাকওয়া অর্জন। তাই কোরবানির সময় শরিয়তের বিধান যথাযথভাবে মেনে চলাই একজন মুমিনের দায়িত্ব। সঠিক নিয়মে কোরবানি আদায় করলে ইবাদতের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমনি সমাজে ত্যাগ ও সহমর্মিতার শিক্ষাও ছড়িয়ে পড়ে।

  • সাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানালেন মডেল-অভিনেত্রী মোমিনা ইকবাল

    সাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানালেন মডেল-অভিনেত্রী মোমিনা ইকবাল

    বিনোদন ডেস্ক 

    পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রাদেশিক পরিষদের সদস্য (MPA) সাকিব চাধারের বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল। গত ২২ মে পুলিশের কাছে এফআইর দায়ের করেন এ অভিনেত্রী।

    সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, এ তারকা লাহোরের চুং থানায় দায়েরকৃত এফআইআরে অভিযোগ করেছেন, ওই আইনপ্রণেতা তাকে ও তার হবু স্বামীকে ফোন করে হুমকি দিচ্ছেন।

    মোমিনা ইকবাল দাবি করেছেন, এমপিএ সাকিব আগে থেকেই দুই নারীকে বিয়ে করেছেন জানতে পেরে তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অশালীন ভাষা ব্যবহার করে আসছেন তিনি।

    এ মডেল অভিযোগ করেছেন, প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পর তাকে ব্ল্যাকমেল করা শুরু করেন এমপিএ। অভিযোগে তার হোয়াটসঅ্যাপ বার্তা এবং ভিডিও কলের কথাও উল্লেখ করা হয়েছে। এমনকি মোমিনা ইকবালের বোনের ফোনেও এ ধরনের হুমকিমূলক বার্তা দেয়া হয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ তারকা তার আইনজীবীদের সঙ্গে চুং থানায় গিয়ে স্টেশন হাউজ অফিসার (এসএইচও) ফাহিম ইমদাদকে অবহিত করেছেন বিষয়টি।

    এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, মোমিনা ও সাকিব সম্পর্কিত মামলায় ‘ব্যক্তিগত তথ্য’ সংগ্রহের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি প্রদান করা হলে কঠোর ও আপোসহীন ব্যবস্থা গ্রহণ করা হবে।

    গত ২২ মে এক্স-এ দেয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেছেন, বিষয়টি একটি ব্যক্তিগত ব্যাপার। এর সমাধান কঠোরভাবে আইন অনুযায়ী করা হবে।

     

  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন

    মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন

    জেভি২৪ ডেস্ক 

    রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংগ্লগ্ন একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও দুটি ইউনিট পথে রয়েছে।

    রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ১০ তলা ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিস জানায়, পরে মোহাম্মদপুরে ফায়ার স্টেশনের দুটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করেছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাস্তায় ব্যাপক যানজনের কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। দুটি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে। আরও দুটি ইউনিট পথে রয়েছে।

    তবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা জানাতে পারেননি তিনি।

  • ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

    ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

    জেভি২৪ ডেস্ক 

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মনসুর থাকাকালে ২০২৫ সালে জুলাই মাসে জুবায়দুর রহমানকে স্বতন্ত্র পরিচালক হিসাবে ইসলামী ব্যাংকের বোর্ডে বসিয়েছিলেন। জুবায়দুর রহমান চেয়ারম্যানের দায়িত্বে ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হোন।

    ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এম জুবায়দুর রহমান। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি করেন।

    তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এবং ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে অধ্যাপনা করেছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা শ্যাম্পেইন এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    অধ্যাপক জুবায়দুর রহমান ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। বিশ্ব ব্যাংকের এই সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে স্বতন্ত্র উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

  • তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

    তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

    জেভি২৪ ডেস্ক 

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ আদায় করবেন। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

    এছাড়াও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চীফ হুইপ ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

    বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও, স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ, অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ, জাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা এবং ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন।

    এছাড়াও অধিকাংশ মন্ত্রী ও সাংসদগণ নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।

    ঈদের নামাজ আদায়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে।