বিশেষ প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা-কুমারখালি সংসদীয় আসনের সংসদ সদস্য আফজাল হোসেন আজ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। এসময় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, অবকাঠামোগত অবস্থা এবং চলমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় হাসপাতালের প্রধান সমস্যাগুলোর মধ্যে স্টাফ সংকট এবং বেতন সংক্রান্ত জটিলতার বিষয়টি গুরুত্ব পায়।সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যার কারণে সেবা কার্যক্রমে যে প্রভাব পড়ছে তা তুলে ধরেন।
সাংসদ আফজাল হোসেন দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
