বিশেষ প্রতিনিধি:
কুষ্টিয়ায় তিন জন ওয়ারেন্টভুক্ত আসামী আটক করেছে খোকসা থানা পুলিশ।
৩’মার্চ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে খোকসা থানার বিভিন্ন এলাকা থেকে জিআর/সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আমবাড়িয়ার মোঃ সদর আলী মন্ডলের ছেলে মোঃ রাজিব হোসেন মন্ডল (২৮), পৌর এলাকার কমলাপুর ৯নং ওয়ার্ডের মো: জাহাঙ্গীর মোল্লার ছেলে মোঃ মেহেদী মোল্লা(২৩) ও মোঃ এনোর ছেলে মোঃ রিপন(৩৬)।
খোকসা থানার তদন্ত ওসি মো: মোশাররফ হোসেন জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃংখলা রক্ষার্থে থানা এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
