সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর হোসেন
নিজস্ব প্রতিবেদক
নতুন বছর উপলক্ষে দেশবাসীসহ পাঠক, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জার্নাল ভিশন২৪ এর সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পুরোনো বছরের সব দুঃখ-ক্লান্তি ও বিভাজন পেছনে ফেলে নতুন বছর সবার জীবনে শান্তি, সুস্বাস্থ্য, সৌহার্দ্য ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনাই করি।
জাহাঙ্গীর হোসেন বলেন, “সত্য, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার অঙ্গীকার নিয়েই জার্নাল ভিশন২৪ অনলাইন নিউজ পোটাল শুরু থেকে কাজ করে যাচ্ছে। নতুন বছরেও কোনো চাপ বা প্রভাবের কাছে নত না হয়ে জনগণের পক্ষে সত্য তুলে ধরার দায়িত্ব আমরা অব্যাহত রাখব।”
তিনি বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর নানা ধরনের চ্যালেঞ্জ ও সংকট থাকলেও দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতাই গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। সে লক্ষ্যেই জার্নাল ভিশন২৪ আগামীতেও সাহসী, তথ্যভিত্তিক ও যাচাই করা সংবাদ পরিবেশনে দৃঢ় থাকবে।
নতুন বছরে পাঠকদের আস্থা ও ভালোবাসাকে সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে জাহাঙ্গীর হোসেন বলেন, “পাঠকদের বিশ্বাসই আমাদের চলার পথের প্রেরণা। আপনাদের সহযোগিতা ও সমর্থন নিয়ে নতুন বছরেও আমরা আরও আধুনিক, সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের চেষ্টা করব।”
শুভেচ্ছা বার্তায় তিনি জার্নাল ভিশন২৪ এর সাংবাদিক, কলামিস্ট, কর্মকর্তা-কর্মচারী ও সহযোগীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন বছরে সবাইকে ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরে সত্যের জয়, ন্যায়ের প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা আরও সুদৃঢ় হবে।
