খাইরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রার্দশনীর মাঠ দিবসের আয়োজন করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ নূর-এ-নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ কামরুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ হাসান আলী। এছাড়াও কৃষক আব্দুর রহিম, আলামিন, নারী উদ্যোক্তা পারুল বেগম, মর্জিনা খাতুন, আমেনা খাতুনসহ প্রায় শতাধিক কৃষাণ কৃষাণি উপস্থিত ছিলেন।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান বক্তা বলেন, আমন ধান কেটে বরো ধান লাগানোর আগ পর্যন্ত জমি পড়ে থাকে। এই সময়টাতে যদি সরিষা চাষ করা হয়, এবং প্রযুক্তি ব্যবহার করে চাষ করি, তাহলে ১ বিঘা জমিতে চাষ করলে স্বল্প সময়ে অল্প খরচে ১০ থেকে ১২ হাজার টাকা লাভ করা সম্ভব। একই সাথে সরিষা চাষ করে তেলের আমদানি কমিয়ে আনা সম্ভব।
এসময় হলিধানী ইউনিয়ন কৃষি কর্মকর্তা উপ-সহকারী মফিজ উদ্দীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
