প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূস এর সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
এনসিপির প্রতিনিধিদলে নেতৃত্বে আছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টার দিকে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি, নিরপেক্ষ প্রশাসন, জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।
