স্টাফ রিপোর্টার:
৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ার খোকসায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীরা।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবার খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এসময় উপজেলা প্রশাসনের পাশাপাশি সরকারি সব দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। আগামী ১২ ফেব্রুয়ারী আগে ৯ম গ্রেডের গেজেট প্রকাশ করা না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের কার্যক্রম বন্ধ সহ নির্বাচন বর্জনের হুমকি দেন তারা।
