বিকাশ বাছাড় মাগুরা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যাল জাতীয়তাবাদী ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন তার সফর সঙ্গী ও মাগুরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ও শ্রীপুর উপজেলা ছাত্র দলের উদ্যাগে মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করা করেন। শুক্রবার বিকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতৃকর্মীরা।
নেতাকর্মিরা দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ওয়াবদা মোড়,নাকোল বাজার,রাধানগর বাজার,হয়ে উপজেলার নাকোল ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে নির্বাচনী গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালিয়ে সাধারণ ভোটারদের কাছে গিয়ে আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে ভোট দিয়ে বিজয়ী করে তারেক রহমানের ভিশনকে বাস্তবায়ন করতে তাদেরকে উদ্বুদ্ধ করেন।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ্-সভাপতি,সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা সাবেক ছাত্র দলের সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ,শ্রীপুর উপজেলা ছাত্র দলের আহবায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন,সহ জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
