জসিম হোসেন, কালীগঞ্জ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় রবিবার দুপুর দুইটার দিকে অভিযান চালিয়ে মেসার্স সাগর ট্রেডার্স থেকে ১০ বস্তা পটাশ ও ১০ বস্তা ড্যাপসহ মোট ২০ বস্তা সার জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
প্রশাসন জানায়, কৃষি উপকরণ সংক্রান্ত অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
