চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদক ছাইড়াদে নইলে সংগলশী ইউনিয়ন ছাইড়াদে।

এই স্লোগান নিয়ে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ জনগণ ও ছাত্র জনতার সমন্বয় আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১৯ জুন ২০২৬ জুমার নামাজের পরে সংগলশী দক্ষিণ বালাপাড়া ঈদগাহ মাঠে সংগলসী ইউপির সাবেক মেম্বার সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারির ২ আসনের সংসদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর আহসান হাবিব নীলফামারী থানা মোঃ জিয়াউর রহমান জিয়া সাবেক সভাপতি সংগলশী ইউনিয়নে বিএনপি ।

প্রধান অতিথি বক্তব্যের বলেন আমাদের শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতে হবে ,নৈতিক শিক্ষার প্রয়োজন। নৈতিক শিক্ষা না হলে ভালো মানুষ তৈরি হবে না, আমরা যে যে ধর্মেরই হোক না কেন নৈতিক শিক্ষার প্রয়োজন আছে। নীলফামারীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মাদক ডুকছে। মাদক নির্মূল করতে হলে সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে একসঙ্গে জেগে উঠতে হবে। মাদক থেকে বিরত থাকতে হলে সংস্কৃতি ও বিনোদনের প্রয়োজন আছে।

আরও পড়ুন