ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে “সমাজে বিদ্যমান ফিতনাসমূহ ইসলামের আলোকে সমাধান” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের থিওলজী অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এ সেমিনার হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থিওলজী অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দার আলী।

বিশেষ অতিথি ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ। এসময় সভাপতিত্ব করেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকতার হোসেন। আলোচক ছিলেন বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আ. হ. ম. নুরুল ইসলাম। আলোচকরা গবেষণার বিষয়বস্তু, ‘কিতাবুল ফিতান’-এর গুরুত্ব এবং সমকালীন সমাজে এর প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন শাহরিয়া হাবীব। তার গবেষণাপত্রের শিরোনাম ছিল, “নু‘আইম ইবন হাম্মাদ (রহ.) রচিত ‘কিতাবুল ফিতান’: মূল্যায়ন ও সমকালীন প্রাসঙ্গিকতা”।

আরও পড়ুন