দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল বিদেশী মদ এবং ১৯৪৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটি আটক করে।
আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য- ২,০০,৬০০/- (দুই লক্ষ ছয়শত) টাকা।
২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান সাংবাদিকদের বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

