কুবিতে ছাত্রদলের উদ্যোগে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নক আউট পর্ব থেকে মুক্তমঞ্চে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে শাখা ছাত্রদল। 

শনিবার (২০ জুন) শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জায়ান্ট স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ দেখানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানায় তবে স্পন্সর সংক্রান্ত সমস্যা থাকায় সেটা পসিবল হয়নি। তাই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে মুক্তমঞ্চে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর আয়োজন করছি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে খেলা দেখতে আসার আহ্বান রইলো।’

আরও পড়ুন