Desk: মাসুদ রেজা শিশির রাজবাড়ী

  • পাংশা বাজারের পানি নিস্কাশনে ড্রেন পরিস্কার অভিযান চলছে

    পাংশা বাজারের পানি নিস্কাশনে ড্রেন পরিস্কার অভিযান চলছে

    রাজবাড়ীর পাংশা পৌরসভা ১ম শ্রেণীর একটা পৌরসভা, যে পৌরসভার বাসিন্দাদের উন্নয়ন জীবন যাপনের কথা ছিল। অথচ বাস্তবতা ভিন্ন।

    শহরের পানি নিস্কাশনের জন্য নির্মাণ করা হয় ড্রেন, যা তৈরিতেই ছিল ব্যাপক অনিয়ম, এর পরও দির্ঘদিন ড্রেন পরিস্কার না করায় একটু বৃষ্টি হলেই শহরের মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হতো।

    সম্প্রীতি পাংশা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হকের নির্দেশনায় ড্রেন পরিষ্কার করণ চলছে।

    মঙ্গলবার দুপুরে শহরের মালেক প্লাজা এলাকায় দেখাযায় ড্রেন পরিষ্কার করতে, ড্রেনের মধ্যে ময়লার স্তপ, যেন কোন নর্দমা। ড্রেন পরিস্কার করা এক শ্রমিক বলেন এ যেন ময়লার ভাগার, ড্রেনেজ ব্যবস্থা ভাল রাখতে হলে ড্রেনের পাশের দোকানদার, ব্যাবসায়ীদের সচেতন হতে হবে অন্যথায় পরিষ্কার করে লাভ হবে না।

    পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো: রিফাতুল হক বলেন পৌরসভার নাগরিকগন সচেতন হলে ড্রেনেজ ব্যবস্থার এমন অবস্থা হতো না। আমরা পরিষ্কার করার চেষ্টা করি আশাকরি জলাবদ্ধতা দুর হবে।

  • পিপুলবাড়ীয়া মাদক ও অপরাধ নির্মূল কমিটির সাংবাদিক সম্মেলন

    পিপুলবাড়ীয়া মাদক ও অপরাধ নির্মূল কমিটির সাংবাদিক সম্মেলন

    রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়ীয়া মাদক ও অপরাধ নির্মূল কমিটির আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার রাত ৮ টায় পেপুলবাড়ীয়া লোকমান মোড়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৌরাট ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো: জাহিদুল ইসলাম, মাদক বিরোধী অভিযান কমিটির সভাপতি মো: এরশাদ হোসেন, মো: শাহীনুর রহমান প্রমুখ।

    সাংবাদিক সম্মেলনে বক্তৃতা কালে বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকমুক্ত দেশ গড়ার কথা বলেছেন, আমাদের রাজবাড়ী -২ আসনের এমপি হারুন অর রশীদ আমাদের এলাকাকে মাদক মুক্ত রাখার নির্দেশ দেওয়ার পর থেকেই আমরা মাদক বিরোধী অভিযান শুরু করি।

    এই অল্প সময়ের মধ্যে একাধিক মাদক সেবী, মাদক ব্যাবসায়ীকে ধরে আমরা পুলিশের নিকট সোপর্দ্য করেছি, আমরা মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দেই, আর আমাদের এলাকার কিছু বিএনপি নামধারী লোকজন তাদের ছাড়াতে থানায় গিয়ে সুপারিশ করেন। এরা সমাজকে ধংষের দিকে ঠেলে দিচ্ছে।

    সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম বলেন এই ভাল কাজ করার জন্য আমাদের নিয়ে সড়যন্ত্র শুরু করেছে, আমার বাড়িতে বোমা মেরে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, কথিত কিছু বিএনপির নামধারী নেতা পরিচয় দেওয়া ব্যাক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও হুমকি মুলক পোস্ট ও কমেন্ট করছে, যাতে করে আমরা এ কাজ থেকে সরে আসি।

    সভাপতি মো: এরশাদ হোসেন বলেন জীবনের শেষ বিদু রক্তের বিনিময়ে হলেও আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই, আমরা নিজরা কোন অন্যায় করব না অন্যের অন্যায়ের প্রশ্রয় দিব না।

    এ সময় মাদক বিরোধী অভিযান কমিটির ৩০ জন সদস্য, স্থানীয় সুধীজন ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • পাংশায় কামড় দেওয়া সাপ নিয়ে হসপিটালে যুবক

    পাংশায় কামড় দেওয়া সাপ নিয়ে হসপিটালে যুবক

    খরের পালায় কাজ করার সময় মো. শহমান নামে এক যুবককে গোখরো সাপে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যান, তবে তাকে কামড়ানো সেই সাপটিকেও প্লাস্টিকের বয়মে বন্দী করে নিয়ে যান ওই যুবক।

    সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এই ঘটনা ঘটে।

    জানা গেছে, দুপুরে খড়ের পালায় কাজ করার সময় শহমান কে একটি বিষাক্ত গোখরা সাপ তার ডান হাতে ছোবল দেয়।

    এ সময় তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।পরে সাপটিকে একটি প্লাস্টিকের পাত্রে আটক করে আহত শহমান কে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করা হয়।

    হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদানসহ শরীরে প্রয়োজনীয় এন্টিভেনাম প্রয়োগ করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে।

  • আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা ভাংচুর লুটপাট

    আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা ভাংচুর লুটপাট

    রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই গ্রাম বাসির মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামির বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের ঘর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

    রবিবার (২১ জুন) রাত ৯ টার দিকে ঢাকার একটি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকিদুল ইসলাম।

    নিহত জামির বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো: হোসেন আলী বিশ্বাসের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

    এ ঘটনায় জামির বিশ্বাস (নিহত)সহ ৩ জন গুরুতর আহত হয়।

    জমির বিশ্বাসকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি হসপিটালে ভর্তি করা হয়। রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    অপরদিকে আহত আরো দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতে চিকিৎসাধীন রয়েছে।

    নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হামলাকারীদের বসতবাড়ীতে হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নী সংযোগ করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    নিহতের ভাতিজা আকলিমা পারভীন বলেন সন্ত্রাসী আকমল হোসেন টিক্কার নেতৃত্বে এ হামলা করা হয় হামলায় আমার চাচা নিহত হয়েছে আমি এর বিচার চাই।

    এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে জন্য কাজ করছে পুলিশ।