Desk: নোয়াখালী প্রতিনিধি

  • তারেক রহমানের ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী

    তারেক রহমানের ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী

    শিক্ষাই হচ্ছে সকলের সম্বল বলে মন্তব্য করেছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে সব চেয়ে বেশি শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা। আপনারা তাকে জিজ্ঞেস করুন আপনার সব চেয়ে ফেভারিট ডিপার্টমেন্ট কোনটি তিনি বলেবেন শিক্ষা, দ্বিতীয় বার যদি জিজ্ঞেস করুন বলবেন শিক্ষা। তৃতীয় বার জিজ্ঞেস করুন আপনি কোন ডিপার্টমেন্টকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে চান তিনি বলবেন শিক্ষা।

    সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিগত দুই সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমাদের মাদরাসা শিক্ষকরা মে-জুন মাসের বেতন পাচ্ছেনা। ২০১৭ সালে একটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার প্রজেক্ট (ইটিএফ) হাতে নেওয়া হয়েছিল। ১০ কোটি টাকার প্রজেক্ট এসে দাঁড়িয়েছে ৮০ কোটি টাকায়। কিন্তু প্রজেক্ট শেষ হয়না। গত ইন্টেরিয়ম

  • কোম্পানীগঞ্জের মুছাপুরে নাছের উচ্চ বিদ্যালয়ে ৩ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

    কোম্পানীগঞ্জের মুছাপুরে নাছের উচ্চ বিদ্যালয়ে ৩ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নাছের উচ্চ বিদ্যালয়ে ব্যাতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ৩ জন শিক্ষক ও একজন ৪র্থ শ্রেনীর কর্মচারির বিদায়ী সংবর্ধনা, শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী ফারুকের সভাপতিত্বে ও হাজী মো. ইব্রাহীমের সঞ্চালনায় দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের চৌধুরী বাজার নাছের উচ্চ বিদ্যালয়ে মাঠে নানান আয়োজনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে এ বিদায়ী সংবর্ধনা, শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক আতিক উল্যা, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার মজুমদার, সহকারী শিক্ষক আবুল কাশেমকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকার শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন নোয়াখালী ৫ আসনের এমপি ফখরুল ইসলাম। তিনি ভার্চুয়ালী যুক্ত হয়ে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে দেশ বিদেশে নানা পর্যায়ে দায়িত্ব পালন করছেন। সকলের সহযোগিতায় এ প্রতিষ্ঠান একদিন উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিণত হবে।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার ও মুছাপুর ইউনিয়ন প্রশাসক তানিম রহমান।

    এসময় আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশায়েদুর রহমান মিলন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সমাজসেবক আবদুর রহিম, বিএনপি নেতা আলমগীর মিঞা, আবদুল মোতালেব, সাবেক শিক্ষার্থী ডাক্তার তৌহিদুল আলম পলাশ, পুলিশ কর্মকর্তা শেখ কামাল, মাদরাসা শিক্ষক মাহমুদুর রহমান হিমেল প্রমূখ।