Desk: বিলাইছড়ি প্রতিনিধি

  • বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত

    বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত

    রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার “ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি:”- এর প্রাক নিবন্ধন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৭ ই জুলাই) সকাল ১১ টায় দাউন পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির সভাপতি নিরুপন তঞ্চঙ্গ্যা.র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শাক্য উজ্জল চাকমা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, সমবায় অফিসের কর্মচারী সুবল বিকাশ চাকমা ( কিরণ), কার্বারী তনাবী তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মিহির তঞ্চঙ্গ্যা, সদস্য- কান্যা রানী তঞ্চঙ্গ্যা, দীপিকা চাকমা, বিশুলতা তঞ্চঙ্গ্যা , ছায়ারানী তঞ্চঙ্গ্যা, রঞ্জন মূখী তঞ্চঙ্গ্যা, আনন্দ মূখী, চিত্রা তঞ্চঙ্গ্যা, সুজন কুমার তঞ্চঙ্গ্যা, অনিক তঞ্চঙ্গ্যা, বিসু লতা তঞ্চঙ্গ্যা,সকিময় তঞ্চঙ্গ্যা, ,নসিব তঞ্চঙ্গ্যা, বিপ্লব তঞ্চঙ্গ্যা, বিরতজয় তঞ্চঙ্গ্যা,জরিনা চাকমা,সমর কান্তি তঞ্চঙ্গ্যা,খুলাবী তঞ্চঙ্গ্যা , সুপা তঞ্চঙ্গ্যা এবং পালদেবী তঞ্চঙ্গ্যা প্রমূখ।

  • বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত্রদের মাঝে ত্রাণ দিল উপজেলা বিএনপি

    বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত্রদের মাঝে ত্রাণ দিল উপজেলা বিএনপি

    টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলায় অসহায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার ( সকাল ১০ টায়) মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এঁর পক্ষ হতে এবং প্রধান মন্ত্রী দিক নির্দেশনায় বিলাইছড়ি উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্হাপনায় এইসব ত্রাণ চাউল পল্টন ঘাট হতে বিতরণ করেন।

    ‎এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ডেনিয়েল পাংখোয়া, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায়ধন), বিএনপির কাদের সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দবৃন্দরা। ত্রাণ ও মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।

    এতে ৩০০ পরিবারকে ২০ কেজি করে দুই ইউনিয়নে ৬ মে. টন খাদ্য শস্য বিতরণ করা হয়। আগামীকাল ফারুয়া ইউনিয়নে ৩০০ পরিবারে ৬ মে. টন চাউল বিএনপির সহ-সভাপতি শামসু তঞ্চঙ্গ্যার নেতৃত্বে বিতরণ করা হবে বলে জানা গেছে।

  • বিলাইছড়িতে ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন

    বিলাইছড়িতে ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন

    বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন উপজেলাধীন ফারুয়া ইউনিয়নের অতিবৃষ্টিজনিত প্লাবনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত জনগণের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রত্যেককে ১০ (দশ) কেজি করে চাল বিতরণ করেন।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা ও সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

    এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল পুনরায় ফারুয়া ইউনিয়নের আরও ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জনপ্রতি ১০ (দশ) কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানা যায়। এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধি। বন্যার সবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

  • বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

    বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

    তারুণ্যের আশা- আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে-বিলাইড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ ই জুলাই) সাকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, পরিবার পরিকল্পনা নিজ কার্যালয়ে এক আলোচনা সভা করা হয়েছে।

    সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

    এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক শান্ত বাবু তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য সেবিকা বসুন্ধরা চাকমা, মল্লিকা চাকমা রিনা চাকমা প্রমূখ। এতে সহযোগিতায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ পরিষদ হিসেবে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদকে সন্মাননা ক্রেস প্রদান এবং শ্রেষ্ঠ পরিদর্শক ও শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মীদের সন্মাননা ক্রেস তুলে দেওয়া হয়।

  • মুষলধারে বৃষ্টিপাতে ফের ডুবলো ফারুয়ার ২০ গ্রাম : স্রোতের কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ

    মুষলধারে বৃষ্টিপাতে ফের ডুবলো ফারুয়ার ২০ গ্রাম : স্রোতের কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ

    রাঙ্গামাটির বিলাইছড়ির  টানা  ভারী বর্ষণের ফারুয়া  ইউনিয়নে ফের ডুবে গেলো প্রায় ২০টি গ্রাম।টানা ৮ দিন ধরে বৃষ্টিপাতে ৭ তারিখে একবার গ্রামগুলো প্লাবিত হয়ে ডুবে গেলেও এতটুকু উপরে  উঠেনি পানি। কিন্তু গত রাতে হঠাৎ  মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় ভয়াবহ রুপ ধারণ করেছে বানের পানি। ডুবে গেছে  ফারুয়া ইউনিয়নে বাজার সহ প্রায়  এলাকা। আতঙ্কে রয়েছেন এলাকা বাসী। ভয়ে  মালামাল সামলাতে রাত জেগে এলাকা বাসী নির্ঘুম কাটিয়েছেন বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

    এছাড়াও বাজার পরিচালনা কমিটির সভাপতি হারুন জানান, গতবারে প্লাবিত হয়েছে সবেমাত্র শতাধিক দোকান, আজরাতে বেশি বৃষ্টিপাত হওয়ায় পুরো বাজার একেবারে ডুবে গেছে। তাই প্রতিবছর বন্যা বা পাহাড়ি ঢলে  বাজারটি ডুবে তলিয়ে যায়। যা  কোটি কোটি টাকা ক্ষতি হয়।বাজার টা স্থানান্তরিত করার জন্য আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি।

    ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ তঞ্চঙ্গ্যা জানান,ভয়াবহ পাহাড়ি ঢলে বিদ্যালয়ের নীচতলা ডুবে রয়েছে। পাঠদানে চরম অসুবিধা  হচ্ছে। ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা জানান,আমারা ইউনিয়ন বিএনপি বন্যা দুর্গতদের সবসময় পাশে রয়েছি এবং কাজ করে যাচ্ছি। অন্য এলাকা গুলো হলো – তক্তানালা, ওড়াছড়ি, যমুনা ছড়ি,যামু ছড়া, শুক্কর ছড়ি, চাইন্দা, আলেচং, রোয়াপড়া ছড়া, এগুজ্যা ছড়ি, ঝাংবিল, ফারুয়া বাজার, উলুছড়ি, তাড়াছড়ি, চাইন্দা পাড়া, গোয়াইন ছড়ি পাড়া, রোয়াপাড়া ছড়া,আকাটা ছড়া, ফঁ ছড়া,চংড়াছড়ি  সহ বেশকিছু এলাকা।

    উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান,তীব্র স্রোতের কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না, স্রোত কমানোর সাথে সাথে পৌঁছানোর হবে। তাছাড়া রাজাস্থলী – বিলাই ছড়ি সীমান্ত সড়ক উদয় চর এলাকায় ধসে  পড়েছে। বড় ধরনের যানবাহন চলাচল করছে না। ইউনিয়ন পরিষদকে নির্দেশ দেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্র অবস্থান নেওয়া দুর্গতদের ব্যবস্থা গ্রহণ করার জন্য। তাদের পাশে থাকার জন্য।

    ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে সরকারের পাশাপাশি – বেসরকারি উন্নয়ন সংস্থা, দাতা গোষ্ঠী ও বিত্তবানদের এগিয়ে আসার জরুরী প্রয়োজন।

  • এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

    এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

    রাঙ্গামাটির ২৯৯ নং আসনের সংসদ সদস্য এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে বিলাইছড়ি উপজেলা বিএনপি।

    বৃহস্পতিবার ও শুক্রবার ( ৯ – ১০ জুলাই) ২ দিনব্যাপী দুর্গম ফারুয়া ইউনিয়নে স্রোতের প্রতিকূলে জীবন বাজি রেখে বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে পাড়ায় পাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্থদের খোঁজ – খবর নেন। সুবিধা-অসুবিধা কথা জানেন এবং ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করেন। পরে ইউনিয়ন পরিষদের সঙ্গে ক্ষতিগ্রস্থদের তালিকা বিষয়ে সমন্বয় করেন।

    এতে চিজাই পাড়া, চাইন্দ্যা পাড়া, তক্তনালা, ওড়াছড়ি, গোয়াইন ছড়ি, ফারুয়া বাজার, তাড়াছড়ি, এগুজ্যাছড়ি, যমুনা ছড়ি, শুক্কর ছড়ি, পানছড়ি, আলেখ্যং, গোয়াইনছড়ি এলাকার জনগণের খোঁজ- খবর নেন। খোঁজ নিতে ছুটে যান বিএনপির সিনিয়র সহ- সভাপতি মো. বারেক খাঁ, সহ-সভাপতি ইমাম হাসান সিকদার ও চাথোয়াই মার্মা, যুগ্ন সম্পাদক জয়সিন্ধু চাকমা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, সেচ্ছাসেবক দলের সভাপতি মো মামুন ইসলাম।

    উল্লেখ্য যে, মরহুম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধরে রাখতে এবং প্রধান মন্ত্রীর তারেক রহমান সরকারের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছেন বলে জানা যায়।

  • টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত

    টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত

    বিলাইছড়িতে টানা ভারী বর্ষণের ফারুয়া ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানান উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা।

    বুধবার ( ৮ জুলাই) সকাল থেকে তিনি বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

    তিনি আরও জানান, এলাকা গুলো হলো – তক্তানালা, ওড়াছড়ি, যমুনা ছড়ি,যামু ছড়া, শুক্কর ছড়ি, চাইন্দা,আলেচং, রোয়াপড়া ছড়া, এগুজ্যা ছড়ি, ঝাংবিল, ফারুয়া বাজার, উলুছড়ি, তাড়াছড়ি, চাইন্দা পাড়া, গোয়াইন ছড়ি পাড়া সহ বেশকিছু এলাকা। এতে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

    এছাড়াও যমুনা ছড়ির রবার্ট বম জানান, তাদের গীর্জায় বানের পানি ডুকেছে পড়েছে। এবং ঘর- বাড়িতেও। অনেক ক্ষতি হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে অনেক ঘর- বাড়ি, মদজিদ,গীর্জা এবং পাড়াকেন্দ্রে পানি ডুকে পড়েছে। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, কাজে বের হতে পারছে না নিম্ন আয়ের মানুষ। বিশুদ্ধ পানির সংকট হয়ে পড়েছে এলাকা গুলো, পানিবাহিত রোগ দেখা দিতে পারে। প্রবল স্রোত হওয়ায় যাতায়াত ও যোগাযোগে চরম অসুবিধা হচ্ছে। ক্ষয়- ক্ষতি পরিমাণ এখন নিরুপন করা সম্ভব হয়। আরো কয়েকদিন ভারী বৃষ্টিপাত হলে তলিয়ে যাবে ঐ এলাকাগুলো। সুদৃষ্টির প্রয়োজন প্রশাসন ও মন্ত্রণায়ের।

  • বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

    বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

    বিলাইছড়িতে টানা ভারী বর্ষণের পাহাড় ধসের আশঙ্কায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝুকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে।

    মঙ্গলবার ( ৭ জুলাই) বেলা ১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এরঁ নির্দেশে এই মাইকিং করা হয়। এতে নির্বাহী অফিসার নিজেই উপস্থিত থেকে ঝুঁকিপূর্ণ এলাকা নলছড়ি, কালি মন্দির ও পোস্ট অফিসের আশেপাশে এলাকা পরিদর্শন করেন এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্র চলে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান।

    এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী মো: আমজাদ হোসেন, থানার এস আই মো. তানভীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, পিআইও অফিসের সুমন গাজী, ইউএনও অফিসের সত্য কিশোর চাকমা, ওমর ফারুক (মনি মেম্বার) এবং রেডক্রিসেন্ট সোসাইটি সদস্যরা।জানা গেছে, প্রাথমিক পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তন, শিল্প কলা একাডেমিতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ইউনিয়ন পর্যায়ে বিদ্যালয়গুলো আশ্রয় কেন্দ্র খোলা হবে। কয়েকদিন প্রবল বৃষ্টিপাতে চরম দুর্ভোগ সৃষ্টি হলেও, আজ পর্যন্ত এখনো কোথাও পাহাড় ধস এবং দুর্ঘটনার খবর কোনো পাওয়া যায় নি।

  • বিলাইছড়ি সেনা জোনের অধীনস্থ তাংখুইতাং আর্মি ক্যাম্প কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ

    বিলাইছড়ি সেনা জোনের অধীনস্থ তাংখুইতাং আর্মি ক্যাম্প কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ

    ২৯ বীর বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে জোনের অধীনস্থ তাংখুইতাং আর্মি ক্যাম্প হতে মাইন্দা ছড়া পাড়ার যুবদের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯ :৩০ মিনিটে স্পেশাল অপারেশন বেইস ক্যাম্পের আওতাধীন মাইন্দাছড়া পাড়ায় বিএ-১০২৬৭ মেজর মোঃ সাকিব হাসান (২৯ বীর)-এর নেতৃত্বে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় পাহাড়ি যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাড়ার খেলোয়াড়দের মাঝে ০১টি ফুটবল এবং ১১টি জার্সি বিতরণ করা হয়।

    উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা এবং সেনাবাহিনীর ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়েছে বলে প্রতীয়মান।