Desk: বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

  • বিলাইছড়িতে প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা

    বিলাইছড়িতে প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা

    অংশীদারীত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকায়নের জন্য (পিআরএলসি)- প্রকল্পের আওতায় প্রথাগত নেতা হেডম্যান- কার্বারীদের নিয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ার – এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ রাজেশ প্রসাদ রায়, উপজেলা ( ভা.) প্রাণী সম্পদ কর্মকর্তা রুপন কান্তি চৌধুরী। শুরুতে পিআরএলসি প্রকল্পের সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্বন্ধে বিস্তারিত তুলে ধরেন বা অবহিত করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২১ নং কেংড়াছড়ি মৌজার হেডম্যান সমতোষ চাকমা, কার্বারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুপকুমার চাকমা, টেকনিক্যাল অফিসার পোলেন্ড চাকমা, ইউনিয়ন অর্গানাইজার শীলা চাকমা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোনিসিস ত্রিপুরা এবং চেলসি চাকমা প্রমূখ

  • বিলাইছড়িতে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও ৬০০ পরিবার

    বিলাইছড়িতে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও ৬০০ পরিবার

    বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ এর মাধ্যমে আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেওয়া হবে বলে জানা গেছে।

    রবিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আয়োজনে- উপজেলা কনফারেন্স রুমে UK,AID,SIDA – ও অন্যান্য দাতাগোষ্ঠীর সহায়তায় এইসব ত্রাণ দেওয়া হবে অবহিতকণ সভায় জানা যায় ।

    এসময় উপস্থিত ছিলেন, ইউএনও’র প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ওমর ফারুক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, সুনীল কান্তি দেওয়ান, এস আই, সিরাজুল ইসলাম, আশিকার ম্যানেজার ( এ্যাডমিন) ডা.ঝুমালিয়া চাকমা,আশিকার ফোকাল পারসন রবিন চাকমা, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা সুজিত চাকমা,সজীব চাকমা, বিএনপির শান্তি রায় চাকমা (রায়ধন), কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদার প্রমূখ। আরো জানা গেছে, ফারুয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ আরও ৬০০( ছয়শত) পরিবারকে চাউল, তৈল, ডাল, আলু এবং সুরক্ষা কিডস্সহ -অন্যান্য সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে।