Desk: মাসুদ রেজা শিশির রাজবাড়ী

  • তিন হাজার টাকায় খুন আপন ভাইকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা

    তিন হাজার টাকায় খুন আপন ভাইকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা

    রাজবাড়ীর গোয়ালন্দে মাত্র ৩ হাজার টাকার বিনিময়ে বড় ভাই ফারুক শেখ (৪৬)-কে হত্যার অভিযোগে তাঁর আপন ছোট ভাই বারেক শেখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল।

    গ্রেপ্তার অন্য দুজন হলেন দৌলতদিয়া এলাকার মো. আলমগীর হোসেন ও মো. রুবেল শেখ। পুলিশের দাবি, বারেক শেখ পারিবারিক বিরোধ ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তাঁর দুই সহকর্মীকে ভাড়াটে খুনি হিসেবে নিয়োগ দেন।

    পুলিশ জানায়, গত ২২ আগস্ট দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ২টার মধ্যে গোয়ালন্দঘাট থানার জামতলা এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে থাকা ফারুক শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. খালেক শেখ (৭০) বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা করেন।

    মামলার পর হত্যার রহস্য উদঘাটনে তদন্তে নামে থানা পুলিশ ও ডিবির একটি দল। তদন্তের একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে ফারুক শেখের ছোট ভাই বারেক শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে বারেক হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন। পারিবারিক কলহ, তাঁদের মাকে মারধরের পুরোনো ঘটনা এবং ফারুকের টাকা-পয়সা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তিনি এ হত্যার পরিকল্পনা করেন বলে তদন্তে উঠে আসে।

    পুলিশ আরও জানায়, পরিকল্পনা বাস্তবায়নে বারেক তাঁর দুই সহকর্মী আলমগীর হোসেন ও রুবেল শেখকে মাত্র ৩ হাজার টাকার বিনিময়ে ফারুককে হত্যার দায়িত্ব দেন। পরে নির্ধারিত দিনে আলমগীর ও রুবেল বারেকের বাড়িতে গেলে তিনি আগে থেকে সংগ্রহ করে রাখা দুটি ধারালো দা তাঁদের হাতে তুলে দেন। এরপর তিনি সেখান থেকে চলে যান।
    তদন্তসংশ্লিষ্টদের দাবি, বারেক চলে যাওয়ার পর আলমগীর ও রুবেল ফারুকের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।

    বারেকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকার হোসেন মন্ডলপাড়া, ৬ নম্বর ওয়ার্ডের নিজ নিজ বাড়ি থেকে আলমগীর ও রুবেলকে গ্রেপ্তার করা হয়।

    তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলের পাশের একটি ময়লার স্তূপ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা দুটি ধারালো দা উদ্ধার করা হয়। এছাড়া আলামত হিসেবে রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট, ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি মাস্ক জব্দ করেছে পুলিশ।

    পুলিশের দাবি, গ্রেপ্তার তিন আসামিই হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
    এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

    পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

    রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান থেকে দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত লাশ লাশ উদ্ধার করেছে পুলিশ।

    নিহত রাবেয়া খাতুন নারানপুর পুর্ব রেলগেট এলাকার হোসেন আলীর মেয়ে।

    পরিবার সূত্রে জানা যায় গত দুদিন ধরে রাবেয়া খাতুন নিখোঁজ ছিল এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে নিহত রাবেয়ার বড় বোন।

    এ দিকে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে স্বর্ণ গড়া ঠাকুরের বাগানে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।

    পুলিশ সূত্রে জানা যায় গলায় ফাঁস ও বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করে, তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নার তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়।

    রাবেয়ার এক স্বজন দাবি করেন তাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে, একটি চোখ উপরে ফেলেছে, এ ঘটনায় তারা মামলা দায়ের করবেন।

  • পাংশায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত-১০

    পাংশায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত-১০

    রাজবাড়ীর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড়ের পাশের এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

    মঙ্গলবার (১৮ আগস্ট) আনুমানিক দুপুর ১টার দিকে পাংশা কলেজ মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

    প্রাথমিকভাবে জানা গেছে, কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকসহ বেশ কয়েকজন আহত হয়।

    দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

    উল্লেখ্য, একই দিন সকালে এই সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। এ নিয়ে একই দিনে একই সড়কে পৃথক তিনটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। প্রতিনিয়তই ঘটছে এ সড়কে দুর্ঘটনা। এ সড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে।

  • পাংশায় এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

    পাংশায় এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

    রাজবাড়ীর পাংশা কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পাংশা কলেজ মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

    প্রাথমিকভাবে জানা গেছে, বরিশাল থেকে কুষ্টিয়াগামী কাঠবোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে চালক নজরুল ইসলাম সড়কের পাশে ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে গরুর খাবার (ছাল) বোঝাই একটি ট্রাক এসে কাঠ বোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকা মেরামতের সময় ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নজরুল ইসলাম।

    নিহত মো. নজরুল ইসলামের বাড়ি বরিশালের আগলছাড়া এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন।

    পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • প্রতারনার মাধ্যমে মালিক ছাড়াই গাড়ির মালিকানা পরিবর্তন করে দিয়েছে বিআরটিএ দুদকে লিখিত অভিযোগ দায়ের

    প্রতারনার মাধ্যমে মালিক ছাড়াই গাড়ির মালিকানা পরিবর্তন করে দিয়েছে বিআরটিএ দুদকে লিখিত অভিযোগ দায়ের

    রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা স্কুল শিক্ষক আহম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন সবুজ। জীবিকার তাগিদে রাজধানী ঢাকাতে ছোট্ট একটি ব্যবসা করে জীবন জীবিকা চালিয়ে যাচ্ছেন।

    আনোয়ার হোসেন সবুজের সাথে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা পুবালী ব্যাংক থেকে লোন করে একটি প্রাইভেট কার কিনেছিলেন আনোয়ার হোসেন সবুজ ( ঢাকা মেট্রো-গ ৩২ -২৫৬৫ ) তার অনুপস্থিতিতে ওই গাড়ীটির মালিকানা পরিবর্তন করে অন্য কাউকে মালিক বানিয়ে দিয়েছে বিআরটিএর অসাধু কর্মকর্তারা।

    এ বিষয়ে আনোয়ার হোসেন সবুজ ১৫-১০ ২৩ ইং তারিখে বিআরটিএ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তাতেও কোন সুরহা না হওয়ায় ঢাকার আদালতে মামলা দায়ের করেন মামলায় দীর্ঘ তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ঢাকা মেট্রো উত্তর তদন্ত সাপেক্ষে প্রকৃত মালিকের পক্ষে তদন্ত রিপোর্ট দাখিল করেছে। সেই সাথে বিআরটিএর অসাধু কর্মকর্তাদের জোকসা জোসের বিষয়টি উল্লেখ রয়েছে।

    এর আগে ২১ মার্চ ২০২২ সহকারী পরিচালক বিআরটি ইঞ্জিনিয়ারিং শাখা মিরপুর ১৩ বি আর টি। প্রকৃত মালিকের সাসপেনশন কপি থাকা সত্ত্বেও বিআরটির অসাধু কর্মকর্তাগণ প্রকৃত মালিকের সাসপেনশন উইড্রো উত্তোলন কফি না থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে জাল জালিয়াতির মাধ্যমে স্বাক্ষর জাল করে অন্যের নামে মালিকানা প্রদান করে যা সম্পূর্ণ বে আইনি।

    ঘটনাটি জানার পরে বি আর টিএ কর্মকর্তাদের জিজ্ঞাসা করলে তারা বলে কম্পিউটারে ভুল হয়ে গিয়েছে। যখন ফিটনেস ট্যাক্স টোকেন এবং কর নবায়ন করতে আসবে তখন ঠিক করিয়া দিব। এ যাবত কালে বি আর টিএ অধিদপ্তরে ৫৩ টি চিঠি দেওয়া হয়েছে সঠিক কোন সুহারা দিতে পারিনি বলেও অভিযোগ করেন আনোয়ার হোসেন সবুজ।

    দীর্ঘ সময় আনোয়ার হোসেন সবুজ বিআরটিএর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আসলেও তারা নানাভাবে তালবাহানা করে কাল ক্ষেপন করে আসছে। এ অবস্থায় আনোয়ার হোসেন সবুজ বাধ্য হয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয় লিখিত অভিযোগ দায়ের করেছে।

    আনোয়ার হোসেন সবুজ বলেন, ২০২২ সাল থেকে বিআরটিএর কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করে অদ্যবধি তারা আমার কোন সমাধান দিতে পারেনি, উল্টো এই কাজের সাথে যারা জড়িত ছিল বিআরটিএর কর্মকর্তারা তাদেরকে দেশের বিভিন্ন প্রান্তে বদলি করে তাদের বাঁচানোর চেষ্টা করে আসছে।

    আমি বিআরটি এর চেয়ারম্যান মহোদয়ের নিকট ২০২৩ সালে লিখিত আবেদন করলেও শুধু কাল ক্ষেপন ছাড়া আর কিছুই পাইনি। তিনি আরো বলেন বিআরটিএর অসাধু কর্মকর্তারা বিভিন্নভাবে অসংখ্য মানুষের সাথে এরকম প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রকৃত মালিকদের সর্বস্বান্ত করে চলছে।

    এ ব্যাপারে একাধিকবার বিআরটির চেয়ারম্যান কে ফোন করলে তিনি তা রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

  • উপজেলা শহরের একটি স্কুল কাজী আব্দুল মাজেদ একাডেমী ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে

    উপজেলা শহরের একটি স্কুল কাজী আব্দুল মাজেদ একাডেমী ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে

    রাজবাড়ীর পাংশা পৌরসভাধীন কাজী আব্দুল মাজেদা একাডেমী এ বছর এসএসসি ফলাফলে বিগত দিনের ধারাবাহিকতা ধরে রেখেছে।

    এ বছর এসএসসি ফলাফলে ১৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ সহ ১১১ জনের মধ্যে ৮৫ জন শিক্ষার্থী সাফল্য অর্জন করেছেন। বিদ্যালয়ে এবছরে পাশের হার ৭৭.২৭ শতাংশ। প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফল করে আসছে।

    অভিভাবক মো: ইউনুস আলী বলেন বিদ্যালয়ে ভালো ফলাফলের পিছনে অভিভাবকদের ভূমিকা রয়েছে, অভিভাবকরা চাইলে শিক্ষকদের সমন্বয়ে ভালো ফলাফল করা সম্ভব।

    ১২০০ মার্ক অর্জন কারী শিক্ষার্থী পাভেল বলেন নিয়মিত পড়াশোনা শিক্ষকদের গাইড লাইন, মা-বাবার দিক নির্দেশনা মানার মধ্যে দিয়েই আমার এ সাফল্য। আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন আরো ভালো করতে পারি।

    কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন আমরা চেষ্টা করি সব সময় ভালো ফলাফল করাতে এ জন্য অভিভাবকদের একটি বড় ভূমিকা রয়েছে অভিভাবকরা সচেতন হলে ধারাবাহিক ফলাফল ধরে রাখা সম্ভব।

    ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয়করণের তালিকায় নাম ছিল পরবর্তীতে অদৃশ্য কারণে এ তালিকা থেকে বাদ পড়ে বিদ্যালয়টি।

  • পাতুরিয়া গড়াই ফুটবল একাদশের খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাধন

    পাতুরিয়া গড়াই ফুটবল একাদশের খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাধন

    রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গড়াই ফুটবল একাদশের খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

    মঙ্লবার বিকালে পাতুরিয়া খেলার মাঠে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সাওরাইল ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল ইসলাম বাঁধন।

    এ সময় তিনি খেলোয়াড়দের জন্য জার্সি ও ফুটবল বল প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাওরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান মন্ডল, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুস সালেহীন, শাওরাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহিদ হোসেন, বিএনপি নেতা দলিল উদ্দিন বিশ্বাস, কালু মোল্লা, শাওরাইল ইউনিয়ন ছাত্রদলের নেতা আকরাম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    শাওরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা তৌহিদুল ইসলাম বাঁধন বলেন যুবসমাজ খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিয়ে মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে। আমরা চাই মাদক থেকে দূরে এসে আমাদের এলাকার প্রত্যেকটা খেলার মাঠ আবারও খেলোয়াড়দের মাধ্যমে পুনর্জীবিত হোক।

    সেই লক্ষ্যেই শাওরাইল ইউনিয়নের যুবসমাজের মধ্যে পর্যায়ক্রমে আমার এই ক্ষুদ্র প্রয়াস ক্রীড়া সামগ্রী ব্যক্তিগত অর্থায়নে প্রদান করে যাচ্ছি।

    আগামী নির্বাচনে এই ইউনিয়ন থেকে নির্বাচন করব আপনারা চাইলে, আমার জন্য দোয়া করবেন এই ইউনিয়নের চেয়ারম্যান হয়ে একটি সুন্দর সমৃদ্ধ ইউনিয়ন গড়তে পারি।

  • আবারও উত্তপ্ত কসবামাজাইলের পারকুল ছুটিতে থাকা সেনা সদস্যকে পিটিয়েছে আহত

    আবারও উত্তপ্ত কসবামাজাইলের পারকুল ছুটিতে থাকা সেনা সদস্যকে পিটিয়েছে আহত

    আধিপত্য বিস্তারিত করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের পারকুল এলাকায় উত্তপ্ত অবস্থায় বিরাজ করছিল।

    এরই মাঝে পার্শ্ববর্তী মাজাইল গ্রামের একজন জমি মাপাকে কেন্দ্র করে এক কৃষক হত্যার শিকার হয়।

    হত্যা মামলার কিছু আসামী হাই কোর্ট থেকে জামিনে এসে পুনরায় এলাকায় আধিপত্য বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে।

    বুধবার রাত ৮ টার দিকে পারপুল গ্রামের ছুটিতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্যকে বেধড়ক মারপিট করা হয়েছে আহত ওই সেনা সদস্য পারপুর গ্রামের ইজাহার বিশ্বাসের ছেলে রাহাত হোসেন।

    ওই সেনা সদস্য রাহাতের চাচা মনিরুল ইসলাম এ প্রতিবেদক কে জানান মাজাইল গ্রামের জামিন হত্যা মামলার আসামীরা জামিনে এসে আওয়ামী লীগ নেতা আধিপত্য বিস্তারকারী আকমল হোসেন টিকার নির্দেশে তার ভাতিজার উপরে হামলা চালানো হয়।

    এ ঘটনায় আহত সেনা সদস্য পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    এ ঘটনাই এলাকায় পুনরায় উত্তেজনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, ইতিপূর্বে ওই অঞ্চলে জমি মাপাকে কেন্দ্র করে হত্যার মত ঘটনা ঘটেছে, হত্যা মামলার কিছু এজহার নামীয় আসামি মহামান্য হাইকোর্ট থেকে জামিনে এসে পুনরায় এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে বলে আহত সেনা সদস্যের পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে।

    এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি বলে জানিয়েছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, তবে পারকুলে এরকম ঘটনা ঘটেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

  • ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করা হয়।

    মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য মো: হারুন অর রশীদ।

    এ সময় মিছিলে উপজেলা বিএনপি,পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি,যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলের নেতাকর্মীগন মিছিলে অংশ গ্রহণ করেন।