রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮ টা ৫০ মিনিটের দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং থেকে ১০০ ফুট পশ্চিমে একটি মোটরসাইকেলে দুজন মাস্ক পরা ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন দারুস সালাম থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মাসুম জানান, টেকনিক্যাল মোড়ে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না তার কোনো সংবাদ পাইনি।
Desk: রাজধানী
-

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ
