বড়পুকুরিয়া কয়লা খনির কারণে এলাকার ঘরবাড়িতে ফাটল আতঙ্কে সাধারণ মানুষ

বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্ত এলাকায় ঘরবাড়িতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে সাধারণ মানুষ আতঙ্কে বসবাস করছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দেশের প্রথম কয়লা খনি বড়পুকুরিয়া দীর্ঘদিন থেকে দেখা দিচ্ছে ঘর বাড়িতে ফাটল আতঙ্কে বসবাস করছে এলাকার মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে টিবলগুলোতে পানি উঠছে না। ক্ষতিগ্রস্ত এলাকার গ্রামবাসীদের তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে আন্দোলন না করা পর্যন্ত কর্তৃপক্ষ কোন ক্ষতিপূরণ দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

পাতিগ্রামের স্থায়ী বাসিন্দা মিজানুর রহমান অভিযোগ করে বলেন প্রতিদিন এই ঘরবাড়িতে ফাটল এবং ঝাঁকুনি হচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছি।

পাতি গ্রামের অপর এক বাসিন্দা হেলেনা বেগম অভিযোগ করে বলেন দীর্ঘদিন থেকে ঘরে বাড়িতে ফাটল হচ্ছে তারপরও তারা ক্ষতিপূরণ দিচ্ছে না যা ক্ষতিপূরণ যা দেয় অতি নগণ্য।

পাতিগ্রাম বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান জানান যে আমরা এভাবে আর আন্দোলন সংগ্রাম করতে পারবো না আমাদের বিষয়ে স্থায়ী সমাধান দিতে হবে আমাদের জায়গা জমি অধিগ্রহণ করা হোক আর না হলে প্রতি বছরে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।

এ বিষয়ে বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার মোবাইল ফোন রিসিভ করেননি যে কারণে তার মতামত নেয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন