শ্রী রামচন্দ্রের মূর্তিকে আবমাননা করায় দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তিকে অবমাননা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সারাদেশে সমস্ত মন্দির ভাঙ্গার হুমকি প্রদানের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২০ জুন ) সকাল ১১ঃ৩০ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিনাজপুর জেলা শাখা, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন আমরা ছোট থেকে এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বেড়ে উঠেছি। সাম্প্রদায়িকতার কোন আমাদেরকে আজ পর্যন্ত স্পর্শ করতে পারেনি।হিন্দু,মুসলমান,বৌদ্ধ, খ্রিস্টান সকলে পরস্পর মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করেছি। কিন্তু ৫ই আগস্ট২৪ পট পরিবর্তনের পর যখন একটি গণতান্ত্রিক সরকার দেশের হাল ধরেছে, এমন সময় একশ্রেণীর অসাধুচক্র দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং দেশকে অস্থিতিশীল করতে ও দেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে দেশের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি তার ধ্বংস করতে সর্বদা তৎপর হয়ে রয়েছে। মানুষের আবেগ ও অনুভূতির সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে ধর্মীয় অনুভূতি। আর এই অনুভূতিকে নিয়েই তারা একের পর এক দেশের মধ্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করে আসছে। এছাড়াও বক্তারা বলেন আমরা জন্মগ্রহণ করেছি এদেশে, মরলে এদেশেই মরবো। এই মাটি এই মা আমাদেরও ঠিকানা। তাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের ধর্মীয় অনুভূতিতে কোন আঘাত হানতে দিব না।

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মিত রামচন্দ্রের মূর্তিকে কেন্দ্র করে যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে । তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী উত্তম রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্র নাথ রায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি জয়ন্ত মিত্র, ব্রাহ্মণ সংসদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ব্যানার্জি, মহিলা ঐক্য পরিষদের সভাপতি মিনতি দাস, সাধারণ সম্পাদক মল্লিকা রানীসহ আরো অনেক সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন