মেহেরপুরের গাংনীতে ৪টি ককটেল বিষ্ফোরণসহ একজন গ্রেপ্তার

তাবলীগ জামায়াতের নামাজপড়া দাওয়াত দেয়া নিয়ে বিতর্কের জেরে ৪টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যারাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুরের মুন্সীপাড়ায় এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত অপরাধে রাজন (৩৫) নামের একজনকে আটক করেছে। সে ওই আব্দুর রশীদের ছেলে।

গত ১৯ জুন কাজীপুর মুন্সি পাড়া জামে মসজিদে ৪ জন পাকিস্তানী নাগরিক তাবলীগ জামাতের জন্য আসেন।গত সোমবার লালন ভক্ত রাজনকে মাগরিবের নামাজের দাওয়াত দেন। এসময় রাজনের সাথে পাকিস্তানীদের সঙ্গী আশিকের বাক বিতন্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।

আশপাশের লোকজন ঘটনা দেখার পরে উত্তেজিত হয়ে রাজনকে মারতে গেলে রাজন পালিয়ে গিয়ে তার নিজ বসতবাড়ির ছাদের উপর থেকে ৪ টি ককটেল রাস্তার উপরে নিক্ষেপ করে ও দেশীয় অস্ত্র নিয়ে মোহড়া দেয়।

ককটেল নিক্ষপের ঘটনায় গ্রামবাসী রাজনের বাড়ির চারপাশে অবস্থান নিয়ে ঘিরে ফেলে। পরে পুলিশ রাতেই রাজনকে আটক করে থানায় নেয়।

গাংনী থানার ওসি মোহাদ্দিদ মোর্শেদ জানান, ককটেল বিষ্ফোরনের ঘটনায় রাজন ও তার পিতা রশীদের নামে মামলা হয়েছে। ওই মামলায় রাজনকে গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। রাজনের পিতা রশিদ পলাতক রয়েছে।

আরও পড়ুন