বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরে ২৮০ নং আলীক্ষ্যং মৌজার হাতির ডেরা নামক স্থান থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় একটি মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত কঙ্কালটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। কঙ্কালটি কতদিন আগে সেখানে এসেছে এবং এটি কোনো হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, তদন্ত শেষে কঙ্কালটির পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান,হত্যার ক্লু উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন