হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের ব্যাটিং স্রেফ হতাশ করলো। এলোমেলো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে পুঁজি মাত্র ১০৯ রান।
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয় ডুবিয়েছে বাংলাদেশকে। প্রত্যেক ব্যাটসম্যান উইকেটে গিয়েছেন আর ফিরেছেন। ছিল না কোনো দায়িত্ববোধ। ছিল না লড়াই করার মানসিকতা। শট খেলেছেন অনায়েসে। তাতে ডেকেছেন বিপদ। উইকেটের বৃষ্টিতে স্কোরবোর্ড যেন থমকে গিয়েছিল।
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অধিনায়ক তাওহীদ হৃদয় যা করার করেছেন। ৫১ বলে ৩টি চার ও ছক্কায় ৬১ রান করেন তাওহীদ। এছাড়া রিশাদ হোসেন কেবল ১৬ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি।
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে অস্ট্রেলিয়া এরই মধ্যে নিশ্চিত করেছে সিরিজ। আজ জিতলে তারা হোয়াইটওয়াশ করবে বাংলাদেশকে। বোলাররা নিজেদের কাজটা এগিয়ে রেখেছেন। এখন ব্যাটসম্যানদের বাকি কাজ শেষ করার পালা।

