Tag: শিশুপুত্র

  • রাজবাড়ীর মাছপাড়াতে ট্রেনে কাটা পড়ে এক মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলেন শিশুপুত্র ইভান

    রাজবাড়ীর মাছপাড়াতে ট্রেনে কাটা পড়ে এক মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলেন শিশুপুত্র ইভান

    রাজবাড়ী -কুষ্টিয়া রেল লাইনে মাছপাড়া বাজারের অনুতি দূরে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নওপারা কানুখালী গ্রামের রেললাইনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এর সাথে ধাক্কা লেগে মনিরা খাতুন নামের এক মায়ের মৃত্যু হয়েছে।

    এ ঘটনায় সৌভাগ্যক্রমে শিশু পুত্র ইভান বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে, আহত ইভান কে প্রথমে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে শিশু পুত্র ইভানকে ফরিদপুর মেডিকেল কলেজ নেওয়া হয়েছে।

    এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালি গ্রামের আজম প্রামানিকের স্ত্রী।

    রাজবাড়ী জিআরপি থানা পুলিশ বলেন এমন একটি দুর্ঘটনার সংবাদ পেয়েছি পুলিশ ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছে।