Tag: সড়ক দুর্ঘটনা

  • সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-৪, আহত-১০

    সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-৪, আহত-১০

     

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

    সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি লোকাল যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়।

    দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এছাড়া অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

    খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

    খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

    তিনি আরও জানান, দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

  • উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

    উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

     

    কুমিল্লা প্রতিনিধি

    কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাসচাপায় অটোরিকশার যাত্রীদের এ হতাহতের ঘটনা ঘটে।

    কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাসচাপায় তিন অটোরিকশা যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি অটোরিকশা উল্টো পথে চলাচল করছিল। এ সময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী দ্রুতগতির শাহ আলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও একজন।

    দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
    দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

    লাকসাম ক্রসি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওসমান গনী বলেন, “তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, তারা দিনমজুর এবং রংপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

    দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহত ব্যক্তির চিকিৎসাও চলছে। এ ধরনের দুর্ঘটনা রোধে মহাসড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে; বহু হতাহতের শঙ্কা

    ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে; বহু হতাহতের শঙ্কা

    ফরিদপুর প্রতিনিধি 

    ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আল-বরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে মহাসড়ক দিয়ে চলছিল। ঝাটুরদিয়া বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্কের সৃষ্টি হয়। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন নগরকান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

    ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

  • ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ, মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স

    ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ, মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স

    মোঃ শাহ্ জালাল, ফরিদপুর প্রতিনিধি

    ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিআরটিসি বাস ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

    নিহতদের বাড়ি মাদারীপুরের মস্তফাপুর এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (২৪ মে) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি বিআরটিসি বাসের সঙ্গে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। এতে আহত হন আরও কয়েকজন।

    দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসূল সামদানী আজাদ বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

  • চার জেলায় সড়কে ঝরল ১০ জনের প্রাণ

    চার জেলায় সড়কে ঝরল ১০ জনের প্রাণ

    জেভি২৪ ডেস্ক 

    দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়াও এসব ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার (২৩ মে) সকালে থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

    কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলা যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

    কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বাসটি খোকসা শিমুলিয়া মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে খাদে পড়ে ৩ জন নিহত হন।

    দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল নয়টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরগামী একটি ট্রাক রানীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক অপর একজনকে মৃত ঘোষণা করেন।

    যশোর: যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া তেলপাম্পের সামনে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    স্থানীয় সূত্রে জানা যায়, তেলপাম্পের সামনে বাস-মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন। আহত অন্য দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    জয়পুরহাট: জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে শহরের শিল্পকলা এলাকায় এই ঘটনা ঘটে।

    নিহত মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।

    জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় সাবেক যুবনেতা নিহত

    নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় সাবেক যুবনেতা নিহত

    মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি

    নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মো. সালমান (২৪) নামের এক সাবেক এক যুবনেতা (মোটরসাইকেল আরোহী) নিহত হয়েছেন।
    এ ঘটনায় মো. শান্ত (২২) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সালমান বেগমগঞ্জ উপজেলার আমানউল্ল্যাপুরের সাবেক যুবদলের সভাপতি ও কোরিয়া প্রবাসী বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে একটি ট্রাক চৌমুহনীর দিকে যাচ্ছিল। একই সময়ে মোটরসাইকেলযোগে দুই তরুণ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই আরোহী। ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত শান্তকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন।

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।