Tag: সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা

  • গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদলীয় মতবিনিময় সভা

    গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদলীয় মতবিনিময় সভা

    গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে এবং জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সর্বদলীয় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। তিনি সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাজেদুল রহমান, গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামিম কায়সার এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মো. আবুল ওয়ারেছ।

    এছাড়াও জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

    সভায় বক্তারা সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।