Tag: সম্মেলন

  • বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

    বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

    নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত একাধিক ডাকাতি মামলার আসামী কবিরহাটের আলোচিত ডাকাত মিজানুর রহমান প্র: মিজান ডাকাতের মৃত্যুর ৯মাস পর স্থানীয় বিএনপি ও যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের নাম জড়িয়ে তথ্যবিভ্রাট করে সংবাদ সম্মেলনের নামে বিএনপি ও সহযোগি সংগঠনের মানহানি এবং দলীয় নেতাদের সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদের সংবাদ সম্মেলন ও প্রদিবাদ সভা করেছে নরোত্তমপুর ইউনয়িন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

    নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিকালে উপজেলার কালিরহাট বাজারে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    এসময় নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান ও ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রহিম এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৪/১০/২০২৬ ইং রবিবার নোয়াখালীর কিছু ফেক আইডি, কয়েকটি জাতীয় ও দৈনিক অনলাইন নিউজ পোর্টাল এবং কয়েকটি টিভি চ্যানেলে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মিজানুর রহমান ওরফে ডাকাত মিজানের হত্যার বিষয়ে একটি বিভ্রান্তিকর নিউজ আমাদের নজরে আসে। এলাকায় চুরি, ডাকাতির কারণে জনগণের ক্ষুব্ধ আক্রশে গত ১৭/০১/২০২৬ইং তারিখে গণপিটুনিতে মারা যায় মিজান ডাকাত। ঘটনার দীর্ঘদিন পরে কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল বাসেত হিরন এবং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদসহ বিএনপি’র কিছু নেতা কর্মীকে জড়িয়ে মিথ্যা, অসত্য, উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্য প্রদানে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্ণিত ডাকাত মিজান যুবদলের কোন কর্ম কান্ডের সহিত কখনো জড়িত ছিলোনা।

    বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য কিছু অসাধু স্বার্থান্বেষী মহল তদন্তাধীন মামলার বিষয়বস্তু নিয়া এরকম সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত অসত্য, মিথ্যা সংবাদ সম্মেলন মামলার নিরপেক্ষ তদন্তের অন্তরায় হিসাবে আমরা মনে করি।

    এসময় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় ১নং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কবিরহাটে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    কবিরহাটে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টালের নামে মনগড়া ফটোকার্ড তৈরি করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এবং একটি মামলায় গ্রেপ্তার দেখানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন মিশু ও তাঁর পরিবারের সদস্যরা।

    সকালে নোয়াখালী জেলা শহরের একটি স্থানীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূর উদ্দিন মিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া আইডি ও পেজ থেকে নূর উদ্দিন মিশুর বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে। এরই অংশ হিসেবে কবিরহাটের একটি রড ডাকাতি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন- এমন দাবি করে ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করা হয়েছে।

    পরিবারের সদস্যদের দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে নূর উদ্দিন মিশুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে কবিরহাট থানা পুলিশ একটি মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে বলেও অভিযোগ করেন তারা।

    সংবাদ সম্মেলনে নূর উদ্দিন মিশুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং নূর উদ্দিন মিশুর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান পরিবারের সদস্যরা।

  • বগুড়ায় তাঁতীদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় তাঁতীদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহানগরের শহীদ টিটু মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

    জেলা তাঁতীদলের সভাপতি মো. সারওয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তাঁতী সম্প্রদায়ের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

    সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বগুড়া সিটি প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁন। এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালামসহ জেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    সম্মেলনে তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং তাঁতী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সম্মেলনকে ঘিরে জেলা তাঁতীদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

  • বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু আজ

    বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু আজ

    জেভি২৪ ডেস্ক 

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ সোমবার (৮ জুন)। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি সরকারের আমলে এটাই প্রথম সীমান্ত সম্মেলন।

    ডিজি পর্যায়ের এবারের সীমান্ত সম্মেলনে বিজিবির মূল এজেন্ডাই থাকবে সীমান্ত হত্যা ও পুশ-ইন। এ ব্যাপারে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট তথ্য তুলে ধরে কড়া প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি বিএসএফ কর্তৃক আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হবে

    সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘পুশ-ইন’ ইস্যু। কয়েক সপ্তাহ ধরে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী-শিশুসহ বহু মানুষকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

    সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় একের পর এক পুশ-ইনের অবৈধ চেষ্টা ব্যর্থ হলেও ঘটনাগুলো দুদেশের সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

    মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা, পুশ-ইন ও আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তে ড্রোন-হেলিকপ্টার ব্যবহারের কারণে বিজিবি-বিএসএফের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ক্রমশই বাড়ছে। এমন প্রেক্ষাপটে এবারের সীমান্ত সম্মেলন থেকে নয়াদিল্লিকে কড়া বার্তা দিতে চায় বিজিবি।

    বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, সীমান্তে বিএসএফ কর্তৃক প্রত্যেকটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের ঘটনা ও অপরাধমূলক কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরা হবে এবারের সীমান্ত সম্মেলনে।

    এ ব্যাপারে বিজিবি সদর দপ্তরের উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম বলেন, ডিজি পর্যায়ের এবারের সীমান্ত সম্মেলনে বিজিবির মূল এজেন্ডাই থাকবে সীমান্ত হত্যা ও পুশ-ইন। এ ব্যাপারে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট তথ্য তুলে ধরে কড়া প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি বিএসএফ কর্তৃক আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হবে।

    তিনি বলেন, এছাড়াও আকাশসীমা লঙ্ঘন করে ভারতের ড্রোন-হেলিকপ্টার ব্যবহার, মাদকসহ চোরাচালান, অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন, স্থায়ী সীমান্ত পিলার স্থাপন এবং আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা বন্ধসহ গুরুত্বপূর্ণ এজেন্ডা বৈঠকে তুলে ধরবে বিজিবি। থাকবে ভারতীয় গণমাধ্যমে সীমান্তকেন্দ্রিক উসকানিমূলক মিথ্যা সংবাদের প্রতিবাদও।

    বিশ্লেষকরা বলছেন, পুশ-ইন ইস্যু এখন শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয়; এটি মানবাধিকার, আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে পরিণত হয়েছে। আর সেই কারণেই সীমান্তের জিরো লাইনে আটকে থাকা কয়েকশ মানুষের গল্প এখন দুদেশের সম্পর্কের একটি বড় পরীক্ষায় রূপ নিয়েছে।