জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্যাপনের অংশ হিসাবে লাল ব্যাজ পরিধান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো মনজরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো শাহীনুজ্জামান, সিনিয়র অধ্যাপক ড. মো আলীনূর রহমান, অধ্যাপক ড. মো নজিবুল হক, অধ্যাপক ড. মো ফারুকুজ্জামান খানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ সকল শহীদদের স্মরণে আমরা আজ লাল ব্যাচ পরিধান করেছি এবং আগামী পহেলা আগস্ট বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।

