একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়: জেলা প্রশাসক আফরোজা পারভীন

শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ আরও বেগবান হবে বলে আমরা আশা করি। শিক্ষক ও শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত থাকতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যবিধি চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রাজবাড়ীর কালুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ২০২৫–২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, কালুখালী।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম তুলে দেওয়া হয়।

আরও পড়ুন