জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ, কুরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই ) বেলা ১২টায় শহীদ আনাস হল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মো মোস্তাফিজুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো আবদুল কাদের উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “শহীদ আবু সাঈদ এর ঘটনাটি বাংলাদেশের সকল শিক্ষার্থীদেকে, জনগণকে এবং পুরো বিশ্বকে একটা নাড়া দেয়। এবং আবু সাঈদ বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত করার যাত্রা শুরু করে। সেই প্রেক্ষিতে রাষ্ট্রীয়ভাবে আজকের এই দিনটাকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের এই দিনটাকে যথাযথ মর্যাদায় পালন করার উদ্যোগ নিয়েছে। আজকের এই দিনে শহীদ আবু সাঈদসহ যারা আত্মাহূতি দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং একই সাথে যারা এই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সুস্বাস্থ্য এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”
এর আগে গতকাল (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের স্মরণে কুরআন খতম করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন

