এস.এম. হুমায়ুন কবির, কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের
১ নং গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক এম.কে. আরফাত সিকদার। একই সভায় ৩নং কচ্ছপিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাকিল সিকদার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।
১৮ জুন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা বেগম-এর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি গঠন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম সিকদার, রামু উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ ফয়জুল্লাহ, কচ্ছপিয়া ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষক মোঃ আমিনুদ্দিন, কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শাহ আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক এমদাদ মিয়া, মাওলানা আনছার উল্লাহ, আসিফুল ইসলামসহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক এবং কমিটির নির্বাচিত ১২ সদস্যবৃন্দ।
এছাড়াও রামু উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন, অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য, ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে বরণ, রামু উপজেলা ও কচ্ছপিয়া ইউনিয়নের নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।
পরে বিদ্যালয়ের জমিদাতা প্যায়ার মোহাম্মদ সিকদার ও হাকিম মিয়া সিকদার এবং বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক আমিন, ইছহাক ও শফিউল আলম স্যারসহ সকল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

