প্রেম করে পালিয়ে বিয়ে ১০ দিন সংসার অতপর বউকে আটকে রেখেছে শশুর : প্রেমিক স্বামী পাগল প্রায়

দির্ঘ ৪ বছরের চেনাযানা, দেড় বছরের গভীর প্রেম, প্রেম করে পালিয়ে বিয়ে করে ১০ দিন সংসার করেন একসাথে সারাজীবন থাকবার জন্য একে অপরকে প্রতিশ্রুতি। শশুর শাশুড়ি মেনে নেওয়ার কথা বলে কৌশলে আটকে স্ত্রীকে আর আসতে দিচ্ছেন না প্রেমিক স্বামী নিশান হোসেনের কাছে। প্রেমিকা বউকে আট রাখায় প্রেমিক স্বামী পাগল প্রায়।

নোটারী পাবলিক ও কাজী অফিস থেকো পৃথকভাবে বিয়ে করেন এই প্রেমিক যুগল নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে ১৬-৬-২০২৬ ইং তারিখে বিবাহ সম্পূর্ণ করেন নিশান ও প্রেমিকা সাদিয়া আক্তার।

বিয়ের পর থেকে বাগের হাটের মরলগঞ্জ নাম স্থানে প্রেমিকের বোনের বাড়িতে সংসার পাতেন তারা, পরবর্তীতে কালুখালী থানা পুলিশের সহায়তায় প্রেমিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে এখন আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেছেন স্বামী নিশান হোসেন।

নিশান হোসেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুকসুদপুর গ্রামের শামসুল হকের ছেলে। প্রেমিকা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তফাদিয়া এলাকার সিপা মোল্লার মেয়ে। প্রেমিক স্বামীর দাবী আমরা প্রাপ্তবয়স্ক আমরা নিজেদের ইচ্ছে বিয়ে করেছি আমার বউকে জোর করে আটকে রেখে তাকে দিয়ে ডিভোর্স দেওয়ার চেষ্টা করছে। আমি ন্যায় বিচার চাই।

এ ঘটনায় প্রেমিকা ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন