Category: ক্যাম্পাস

  • আন্তর্জাতিক অ্যাওয়ার্ড গ্রহণ করতে নেদারল্যান্ডস যাচ্ছেন ইবি শিক্ষক ড. শামীম হোসেন 

    আন্তর্জাতিক অ্যাওয়ার্ড গ্রহণ করতে নেদারল্যান্ডস যাচ্ছেন ইবি শিক্ষক ড. শামীম হোসেন 

    ইবি প্রতিনিধি 

    আন্তর্জাতিকভাবে স্বীকৃত কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক শীর্ষস্থানীয় Q1 জার্নাল Networks এর Best Paper Award গ্রহণের জন্য নেদারল্যান্ডস যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও কম্পিউটার ভিশন ল্যাবের পরিচালক ড. মো. শামীম হোসেন৷ বুধবার (১৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আগামী ২১-২৬ জুন দেশটিতে অনুষ্ঠিতব্য IEEE World Congress on Computational Intelligence (WCCI 2026) অনুষ্ঠানে  তিনি এ পুরস্কার গ্রহন করবেন। 

    জানা যায়, এই এওয়ার্ড এর জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশি গবেষকদের একটি গবেষণাপত্র। গবেষণাপত্রটি যৌথভাবে সম্পন্ন করেন ইবির ড. মো. শামীম হোসেন এবং দী সাংকিউংকওয়ান বিশ্ববিদ্যালয়স্থ কোয়ান্টাম বায়োফিজিক্স ইনস্টিটিউটের পিএইচডি গবেষক দীপঙ্কর বালা।  ইবির কম্পিউটার ভিশন ল্যাব এবং চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার (USTC) কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের যৌথ গবেষণা কার্যক্রমের আওতায় গবেষণাটি পরিচালিত হয়। এর তত্ত্বাবধান করেন USTC-এর অধ্যাপক ঝাংজিন হুয়াং।

    গবেষণাটির মূল বিষয় ছিল মাঙ্কিপক্স (Mpox) রোগ শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। গবেষণাটি ২০২৩ সালের শেষ দিকে Neural Networks জার্নালে প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক গবেষণা সম্প্রদায়ে ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই এটি ক্ষেত্রটির অন্যতম বহুল উদ্‌ধৃত (Highly Cited) গবেষণাপত্রে পরিণত হয় এবং মাঙ্কিপক্স শনাক্তকরণ ও মেডিকেল ইমেজ বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের  প্রথম কোনো গবেষকদল এবারে Q1 জার্নাল কর্তৃক এ ধরনের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

    এ ব্যাপারে ড শামীম হোসেন বলেন, আন্তর্জাতিক মানের Q1 জার্নাল Neural Networks-এর এই স্বীকৃতি বাংলাদেশের গবেষণা অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বাস্থ্যপ্রযুক্তি গবেষণায় দেশের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যতে তরুণ গবেষকদের বৈশ্বিক গবেষণায় আরও উৎসাহিত করবে।

    প্রসঙ্গত, Neural Networks Best Paper Award প্রতি বছর জার্নালটিতে প্রকাশিত গবেষণাপত্রগুলোর মধ্য থেকে মাত্র একটি প্রবন্ধকে প্রদান করা হয়। এই পুরস্কারের জন্য কোনো গবেষক নিজে মনোনয়ন দিতে পারেন না। আন্তর্জাতিক গবেষক ও বিশেষজ্ঞদের মনোনয়নের ভিত্তিতে গবেষণাপত্রগুলো মূল্যায়নের জন্য বিবেচিত হয়। মনোনয়নের সময় গবেষণার বৈজ্ঞানিক উৎকর্ষ, মৌলিকত্ব, গবেষণা ক্ষেত্রে অবদান এবং আন্তর্জাতিক প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করতে হয়। পরবর্তীতে সম্পাদকীয় বোর্ড ও বিশেষজ্ঞ মূল্যায়কদের কঠোর পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়।

  • বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব 

    বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব 

    ববি প্রতিনিধি 

    বাংলাদেশের ঋতুচক্রের গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির দেশি ফল নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ এর আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।

    বুধবার (১৭ই জুন) সাংবাদিক সমিতির কার্যালয়ে টিএসসির- চতুর্থ তলায় ফল উৎসব অনুষ্ঠিত হয়। মৌসুমি ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের সমাহার ছিলো।

    ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, বর্তমানে সমাজে সত্য তথ্যের চেয়ে মিথ্যা তথ্যের প্রচার বেশি। সাংবাদিক সমিতিকে মিথ্যা তথ্যকে সত্য তথ্য দিয়ে মোকাবিলা করতে হবে।

    প্রধান অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, বাংলাদেশের একটি ঐতিহ্য মেসুমি ফল উৎসব, এখন রাষ্ট্রীয়ভাবে ফল উৎসবের আয়োজন হচ্ছে। সাংবাদিক সমিতিকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। এসময় সাংবাদিকদের কাছে বিশ্ববিদ্যালয়কে পজেটিভভাবে তুলে ধরার আহ্বানও জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

    সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিজয় চব্বিশ হলের প্রভোস্ট আরিফ হোসেন,  সহকারী প্রক্টর মো. গাজী সাখাওয়াত হোসেন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. মেহরাব হোসেন, সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য, সদস্য ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

    সাংবাদিক সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম শুরতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। সভাপতি তার বক্তব্যে বলেন, সাংবাদিক সমিতির সদস্যরা পড়াশোনার পাশাপাশি নিজেদের মূল্যবাদ সময় ব্যয় করে সাংবাদিকতা চর্চা করে যাচ্ছে। প্রতিনিয়ত পত্রিকার পাতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিশ্ববিদ্যালয়কে জাতির সামনে তুলে ধরছে।

  • কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আবেদন শুরু

    কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আবেদন শুরু

    সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি

     

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউনিমাস)’-এ এক সেমিস্টারের জন্য শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন শুরু হয়েছে। এ মাসের ২৮জুন অবধি চলবে আবেদন প্রক্রিয়া।

    বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) অংশীদার প্রতিষ্ঠান ইউনিমাসে এই শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ২৮ জুন রাত ১২ অবধি আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

    বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, অন্তত প্রথম বর্ষ বা দ্বিতীয় সেমিস্টার সম্পন্ন হতে হবে এবং ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। এছাড়া আবেদনকারীদের অ্যাকাডেমিক ফলাফলের পাশাপাশি ইংরেজি ভাষায় ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীর আইইএলটিএস ৫, টোফেল আইবিটি ৪২, পিটিই ৪৭, কেমব্রিজ ১৫৪, সিইএফআর বি১ অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ইংরেজি মাধ্যমে অধ্যয়নের সনদ (মিডিয়াম অব ইনস্ট্রাকশন–এমওআই) এর যেকোনো একটি থাকতে হবে।

    আবেদন করতে আগ্রহীদের পূরণকৃত আবেদনপত্র এবং যাচাই তালিকায় উল্লিখিত প্রয়োজনীয় সব নথি একত্রে একটি পিডিএফ ফাইল আকারে ই-মেইলে (info@cou.ac.bd) পাঠাতে হবে। ই-মেইলের বিষয় হিসেবে “ইউনিমাস আবেদন” উল্লেখ করতে হবে।

    এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বলেন, ‘শিক্ষার্থী বিনিময় কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের অ্যাকাডেমিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একটি নেটওয়ার্ক তৈরি হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরিসরে নিজেদের বিকাশের একটি নতুন সুযোগ সৃষ্টি হয়।

    তিনি আরো বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এ ধরনের কর্মসূচি এখনও নতুন। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের এ বিষয়ে পরিচিত করে তুলতে এবং তাদের আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের সুযোগ করে দিতে কাজ করছি। এর আগে তুরস্কের বিএসপি প্রোগ্রামে শিক্ষকসহ পাঁচজনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছিল। মালয়েশিয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো কোটা দেওয়া হয়নি; আবেদন চাওয়া হয়েছে। আমরা প্রাথমিক বাছাই শেষে যোগ্য শিক্ষার্থীদের আবেদন পাঠাব।’

    তিনি বলেন, ‘এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুধু অ্যাকাডেমিক শিক্ষা নয়, বরং মালয়েশিয়ার সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা ও সামাজিক পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। ফলে এটি তাদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করবে। এক অর্থে, এটি শিক্ষার্থীদের জন্য নতুনভাবে পৃথিবীকে দেখার একটি জানালা খুলে দেবে।’

  • ইবিতে বিশ্বকাপ স্পেশাল রম্যবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ইবিতে বিশ্বকাপ স্পেশাল রম্যবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ইবি প্রতিনিধি 

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ব্যতিক্রমধর্মী এক রম্যবিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

    ‘বিশ্বকাপ স্পেশাল ২০২৬’ শীর্ষক এ আয়োজনে বিতর্কের বিষয় ছিল, “এই ফুটবল বিশ্বকাপে দল হিসেবে আমরাই সেরা”।

    অনুষ্ঠানে হল ডিবেটিং সোসাইটির সভাপতি মুহা. শোয়াইব বিন আছাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাবিব হোসেন ইফতির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম রেজা, বিশেষ অতিথি হিসাবে হল ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও সাবেক সভাপতি রায়হান বিশ্বাস উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের সমর্থিত দল আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও জার্মানিকে সেরা প্রমান কোরতে বিভিন্ন তথ্য-উপাত্ত ও যুক্তি-তর্ক উপস্থাপন করেন।

    আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে এ ব্যতিক্রমী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সমর্থক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।

  • গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

    গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

    ববি প্রতিনিধি

    গাইবান্ধায় একটি বিক্ষোভ সমাবেশে হিন্দুদের দেবতা রামচন্দ্রের ছবি ‘অবমাননার’ প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মধ্যরাতে মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৬ই জুন) রাত সাড়ে ১১টায় তারা মশাল মিছিল করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির থেকে মিছিল শুরু হয়ে ভিসি গেট দিয়ে ভোলা রোড প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয় মশাল মিছিলটি।

    মশাল মিছিলে সনাতনী শিক্ষার্থীরা রামকে অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাথে সাথে দায়ীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। রামের মূর্তি পুনরায় নির্মাণের দাবিও জানানো হয় মশাল মিছিল থেকে।

    বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি হৃদয় কুমার দাস বলেন, পলাশবাড়ীতে একটি মূর্তি নির্মাণকে কেন্দ্র করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে উক্ত ঘটনার প্রতিবাদে আমরা মশাল মিছিল করেছি। আমরা চাই বাংলাদেশে হিন্দু-মুসলিম সকল ধর্মের লোক সমানঅধিকার নিয়ে বাস করবে।

  • বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

    বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

    ববি প্রতিনিধি

    বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে ক্যাম্পাসে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

    আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মিছিলের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আর্জেন্টিনার জাতীয় পতাকা,জার্সি, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশহরণকারী আর্জেন্টাইন সমর্থক শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

    এই শোভাযাত্রায় আর্জেন্টিনা সাপোর্টারস এসোসিয়েশনের সভাপতি জাবের আকন বলেন আর্জেন্টিনা সমর্থকরা শুধু আর্জেন্টিনা সাপোর্ট করে না তারা এই দলকে ভালোবাসা এবং আবেগ দিয়ে উপলব্ধি করে। তিনি বলেন আর্জেন্টিনা সবার সেরা দল তারা ২০২২ এ তা প্রমাণ করেছে এবং এই জয়ের ধারা তারা এবারও অব্যাহতি রাখবে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠী সব সময় তাদের সাথে ছিলাম আছি এবং থাকব। এবারের বিশ্বকাপ আসরে আর্জেন্টিনা আরো শক্তিশালী দ্বারা এবার বিশ্বকাপ আবারও উঁচিয়ে ধরবে।

    এছাড়াও ববি শিক্ষার্থী ও আর্জেন্টাইন সমর্থক অমিও বলেন, আমি যে জার্সি পড়েছি এটা আর কিছুদিন পর আর গায়ে জড়াতে পারব না। কারণ এই জার্সিতে থ্রি স্টার কিছুদিন পর আমাদের এই জার্সিতে আরো একটা স্টার বেড়ে যাবে। আমরা এই আর্জেন্টিনা দলকে নিয়ে অনেক আশাবাদী। এই দল আমাদের হতাশ করবে না।

    শোভাযাত্রা শেষে সমর্থকদের মধ্যে বিশ্বকাপকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও খেলাধুলার ইতিবাচক সংস্কৃতি ছড়িয়ে দিতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

  • সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

    সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

    ইবি প্রতিনিধি 

    বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষ এবং দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

    এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    বিক্ষোভে “হিজাব, নিকাব, পর্দা আমার মায়ের মর্যাদা”, “হিজাব নিয়ে বিদ্বেষ রুখে দাও বাংলাদেশ”, “বিএনপির অনেক গুণ, ১০০ দিনে ৬০০ খুন”, “ধর্ষক আর চাঁদাবাজ, মিলেমিশে একাকার”, “আয় মনিরুল, দেখে যা রাজপথে তোর বাপেরা” ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

    এসময় সভাপতি ইউসুফ আলী বলেন, সংসদে মনিরুল হক চৌধুরী আমাদের মা-বোনদের হিজাব নিয়ে কটূক্তি করেছে। “নেকাবের ভিতরে স্ত্রী বদল করা যায়”- এই কথা বলে তিনি দেশের নারীদের ইজ্জত নিয়ে কথা বলেছেন। তার এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য তাকে অতিসত্বর বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়াও বিএনপির সাংসদরা টেবিল চাপড়িয়ে সমর্থন জানিয়েছে। সুতরাং সংসদ থেকে ক্ষমার আইন পাস করতে হবে।

    তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইসলাম বিদ্বেষীতার মহোৎসব চলছে। যে যত বেশি ইসলাম বিদ্বেষ ছড়াতে পারবে, তার পদ যেন তত বড় হচ্ছে। যারা এদেশের ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের অন্তরে আঘাত হানবে, তাদের বিরুদ্ধে সংসদে একটি স্থায়ী আইন পাস করতে হবে। আমাদের কাছে মনে হয়, এটা বিএনপির অভ্যন্তরীণ দলীয় সিদ্ধান্ত যে যারা বেশি ইসলাম বিদ্বেষ ছড়াবে, তাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে। যদি এটা তাদের দলীয় সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে জনতা এই ইসলাম বিদ্বেষীদেরকে এদেশ থেকে উচ্ছেদ করতে বাধ্য হবে।”

    তিনি আরো বলেন, “বিএনপি ভারতকে খুশি করার জন্য ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে। তারা ইসলামী ব্যাংকের দিকে আঘাত হেনেছে। ইসলামী বিধান মেনে যে চিকিৎসা করা যায়, তা আদ-দ্বীন হাসপাতাল দেখিয়েছে। অবশ্যই আমরা সেখানে ছয় জন শিশু নিহতের ঘটনায় প্রতিবাদ করি, নিন্দা জানাই এবং দায়ীদের শাস্তির দাবি করি। কিন্তু এমন না যে আদ-দ্বীন হাসপাতালকে বন্ধ করতে হবে।

  • শিবিরের গুম-অপহরণের নাটকের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

    শিবিরের গুম-অপহরণের নাটকের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

    ইবি প্রতিনিধি 

    ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক ও গুপ্ত নেতা-কর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (১৪ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

    মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘ধর্ষকদের বিরুদ্ধে,  ডাইরেক্ট একশন’, ‘ ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘নাটকবাজদের আস্তানা, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ -জিন্দাবাদ’, ‘জামাত-শিবির, গুপ্ত গুপ্ত’, ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’, ‘গুপ্ত পাব যেখানে, ধোলাই হবে সেখানে’ ইত্যাদি স্লোগান দেন।

    এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব ,আনারুল ইসলাম ও আবু দাউদ, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন ও স্বাক্ষরসহ শতাধিক নেতাকর্মী।

    এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, কেন্দ্রীয় পর্যায়ের একজন শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ আড়াল করতে গুমের নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া এক কথিত প্রেমিকার গর্ভের ভ্রূণ নষ্টের মাধ্যমে মানবজীবন ধ্বংসের অভিযোগও জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে। প্রকৃত গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও সংগ্রামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা বা বিকৃত করা খুবই নিন্দনীয়। এতে সত্যকে আড়াল এবং আসল ভুক্তভোগীরা অপমানিত করা হচ্ছে। অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি।

    তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের কঠোর শাস্তি দিতে হবে। সত্য গোপন করা, অপপ্রচার চালানো এবং অপরাধ ঢাকার চেষ্টা বন্ধ করে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষের আস্থা ফিরে আসে।

  • কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস

    কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস

    কুবি প্রতিনিধি

    বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও উন্মাদনা প্রকাশ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দলটির ভক্ত ও সমর্থকদের উদ্যোগে এক উৎসবমুখর আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    ​রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ক্যাম্পাসের গোলচত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

    ​শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকেরা আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরিধান করে এবং আর্জেন্টিনা দলের পতাকা ও ব্যানার নিয়ে উপস্থিত হন। এ সময় ক্যাম্পাস জুড়ে ভক্তদের চিরচেনা স্লোগান ও উল্লাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

    ​আর্জেন্টাইন সমর্থক মোহাম্মদ নাঈম খান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “ছোটোবেলা থেকেই আর্জেন্টিনাকে মনে-প্রাণে সমর্থন করি। দলের প্রথম ম্যাচের জয়-পরাজয় দিয়ে আমাদের ভালোবাসা পরিমাপ করা যায় না। গত বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরেও শেষ পর্যন্ত আমরাই চ্যাম্পিয়ন হয়েছি। এবারও লিওনেল মেসির ওপর আমাদের পূর্ণ ভরসা আছে এবং আমরাই ট্রফি জিতব।”

    ​চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স টেনে আরেক সমর্থক সাইফ মাশরাফি বলেন, “গতকাল মরক্কোর সাথর ব্রাজিলের আজকের এই শোভাযাত্রার আনন্দ আমাদের মাঝে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাজিলের হেক্সা মিশন দিন দিন তলানির দিকেই যাবে। আর এটাই আমরা আজকে বেশি করে উদ্‌যাপন করব।’

    ​আরেক সমর্থক শাহাদাত তানভীর রাফি বলেন, “২০২২ সালেও ব্রাজিল ‘হেক্সা মিশন’ এর স্বপ্ন দেখেছিল, এবারও দেখছে যা ২০৩০ সালেও অধরা থেকে যাবে বলে মনে হচ্ছে। এই তীব্র গরমে আর্জেন্টিনা ছাড়াও ব্রাজিল দলের সমর্থকদেরও আমরা ‘সেভেন আপ’ খেয়ে প্রাণ জুড়ানোর আমন্ত্রণ জানাচ্ছি।”

    ​প্রসঙ্গত, আগামী ১৭ই জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

  • এলইডি স্ক্রিনে বিশ্বকাপ দেখানোর দাবি ইবি ছাত্রদলের

    এলইডি স্ক্রিনে বিশ্বকাপ দেখানোর দাবি ইবি ছাত্রদলের

    ইবি প্রতিনিধি 

    এলইডি স্ক্রিনে ফিফা বিশ্বকাপ খেলা দেখানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (১৩ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বরাবর এ স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

    এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মো মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, স্বাক্ষর, সাব্বির ও রোকনুজ্জামান অর্ক।

    স্মারকলিকিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করায় সবার পক্ষে নিজস্ব ব্যবস্থায় খেলা উপভোগ করা সম্ভব হয় না। তাই শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পাসের কোনো উপযুক্ত স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলাসমূহ প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ হবে।

    এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, প্রস্তাবটি আমি উপাচার্য মহোদয়কে অবগত করবো। পরবর্তীতে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।