Desk: মাসুদ রেজা শিশির রাজবাড়ী

  • অনিয়মের অভিযোগে কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

    অনিয়মের অভিযোগে কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ভিজিডিএফ (ভিডিএফ) কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

    বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাচিনা পারভীন এবং মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক ।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিডিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। বিষয়টি ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) অনুযায়ী অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারার ক্ষমতাবলে তাদের সাময়িকভাবে স্বীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

    এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন বলেন, গত ১২ জুলাই বরখাস্তের প্রজ্ঞাপন উপজেলা প্রশাসনের হাতে পৌঁছেছে। বর্তমানে দুই ইউনিয়নেই চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী বিধিমোতাবেক ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ইউনিয়ন পরিষদের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

  • পাংশায় পদ্মা নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

    পাংশায় পদ্মা নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

    রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

    সোমবার উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত হাসিব শাহামিরপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে হাসিব তার বাবাসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে পদ্মার চরে কৃষিকাজ করতে যায়।

    একপর্যায়ে সে বাবাকে নদীতে গোসল করার কথা বলে পানিতে নামে। দীর্ঘ সময় পার হলেও সে ফিরে না আসায় তার বাবা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল প্রায় ৩টার দিকে নদীর কোল ঘেঁষা কাশবনের ভেতরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

    স্থানীয়রা জানান, হাসিব দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। ধারণা করা হচ্ছে, গোসলের সময় অসুস্থ হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন সেখানেই রয়েছি।

  • পাংশায় ১৪৪ ধারা অমান্য করে রাতের আঁধারে ঘর উত্তোলন চারপাশের দেয়াল ভেঙে ইট চুরির অভিযোগ

    পাংশায় ১৪৪ ধারা অমান্য করে রাতের আঁধারে ঘর উত্তোলন চারপাশের দেয়াল ভেঙে ইট চুরির অভিযোগ

    রাজবাড়ীর পাংশায় ১৪৪ ধারা অমান্য করে রাতের আঁধারে ঘর উত্তোলন চারপাশের দেয়াল ভেঙে ইট চুরির অভিযোগ এবং রাতারাতি‌ জোর পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে।

    ঘটনাটি পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামে। ক্রয়সুত্রে মালিক বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব জাহানারা বেগম। জমি ক্রয় করে দির্ঘদিন ভোগদখলে থাকলেও ৫ আগষ্ট ২০২৪ পরবর্তী প্রথমে জাহানারা বেগমের নিকট টাকা দাবী করে টাকা না দেওয়ায় কৌশলে কুচক্রী মহলের ইন্বনে একটি চক্র রাতের আধারে জোরপূর্বক জমি দখল করে কুড়ে ঘর উত্তোলন করে তা দখলে নেওয়ার পায়তারা করছে।

    এ ঘটনায় জাহানারা বেগম বাদী হয়ে রাজবাড়ীর আদালতে ১৪৪ ধারার মামলা করেন ঐ এলাকার মোতাহার হোসেন, আতাহার হোসেন, রায়হান মন্ডল , মমিন মন্ডল, গংদের বিরুদ্ধে।

    মামলা চলমান থাকলেও অদৃশ্য শক্তির ইন্বনে রাতের আধারে ঘর উত্তোলনসহ বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ইট চুরি করে নিয়ে যাচ্ছে।

    ১৪৪ ধারার মামলা তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করা হয়েছে আদালতে, এদিকে আইনকে বৃধাঙ্গুলী দেখিয়ে রাতে ও দিনে ইট চুরি করার মত ঘটনা ঘটলেও নিশ্চুপ পুলিশ।

    জমির মালিক আলহাজ্ব জাহানারা বেগম বলেন আইনের প্রতিশ্রদ্ধা রেখে আদালতে মামলা করেছি, এরপর থেকেই জমি জায়গা দখল করে নিচ্ছে, আমি প্রশাসনের সহযোগিতা পাচ্ছি না, এ নিয়ে থানায় বসা হলেও প্রকৃত পক্ষে কোন সুরাহা হয়নি, বরং থানায় বসার পরে জমিতে টয়লেট নির্মান ও আমার বাউন্ডারি ওয়াল ভেঙে ইট চুরি করে নেওয়া হয়েছে। আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত।

    ঢাকায় অবস্থান করায় আমার গ্রামে ক্রয় করা জমির মধ্যে ৮ শতাংশ জমি নিয়ে বিরোধ করছে, এটার জন্যও আদালতে দেওয়ানী মামলা চলমান রয়েছে।

    এছাড়াও বিভিন্ন ভাবে আমাকে হুমকি ধুমকি দেওয়া হয়, আমি গ্রামে আসলে মারধর ও লাঞ্চিত করার ক্রমাগত হুমকি পেয়ে আসছি।

    জাহানারা বেগম আরো বলেন এ ঘটনায় একাধিকবার পাংশা থানা পুলিশকে অবগত করলেও কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করেনি তারা। রাজবাড়ীর আদালতে ১৪৪ ধারার মামলা নং ১৮১/২৬।

    এ ব্যাপারে পাংশা মডেল থানার ওসি শেখ মইনুল ইসলাম বলেন ১৪৪ ধারা অমান্য করলে বাদী অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আমরা কোর্টে প্রতিবেদন দাখিল করব।

  • পাংশায় প্রকাশ্যে দিবালোকে বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট: থানায় অভিযোগ

    পাংশায় প্রকাশ্যে দিবালোকে বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট: থানায় অভিযোগ

    রাজবাড়ীর পাংশা পৌর এলাকায় ঢেঁকিপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে একটি বসত বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

    সোমবার (১৩ জুলাই) সকালে মোঃ আমিরুল ইসলামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি পাংশা মডেল থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযুক্তরা হলেন ঢেঁকিপাড়া গ্রামের মৃত নিমাই শেখের ছেলে মোঃ মাজেদ শেখ (৬০), মোঃ মাজেদ শেখের ছেলে মোঃ নজু শেখ (৪০), মোঃ সাইদ শেখ, মোঃ মিলন শেখ (২৭), মৃত জাহাঙ্গীর প্রামাণিকের ছেলে রনি প্রামাণিক (৩৫), মোঃ গনি মোল্লার ছেলে মোঃ গরো মোল্লা (২৮) এবং মোঃ আব্দুল মাজেদ শেখ।

    ভুক্তভোগী মোঃ আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন,”পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে আমার বাড়িতে এসে চড়াও হয়। তারা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে আমাদের থাকার ঘর, রান্নাঘর ও টয়লেট ভাঙচুর করে। ঘরে থাকা মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় তারা।”

    তিনি আরও জানান, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অন্যায়ের সুষ্ঠু বিচারের আশায় তারা পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এ ব্যপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • ইউএনওর মহতী উদ্যোগ ও রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

    ইউএনওর মহতী উদ্যোগ ও রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

    রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের অসহায় শিল্পী বেগমের পরিবারের দুর্দশার খবর প্রকাশের পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

    দীর্ঘদিন ধরে পাটকাঠি দিয়ে তৈরি একটি জরাজীর্ণ রান্না ঘরেই অসুস্থ স্বামী রাসেল মণ্ডল, ১৩ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মেয়ে নদী এবং ৮ বছর বয়সী ছোট মেয়ে সাদিয়াকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন শিল্পী বেগম। সামান্য ঝড়-বৃষ্টিতেই ভেঙে পড়ার আশঙ্কায় দিন কাটছিল তাদের।

    পরিবারটির অসহায়ত্বের চিত্র তুলে ধরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। এরপর প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতায় পরিবারটির জন্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

    এরই ধারাবাহিকতায় কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়ায় অবস্থিত রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (RSUF) উদ্যোগ নেন শিল্পী বেগমের পরিবারের জন্য দুই কক্ষবিশিষ্ট একটি নতুন ঘর নির্মাণের।

    ঘরটির নির্মাণ কাজ প্রায় শেষ সম্পূন্য নির্মান কাজ শেষ হলে পরিবারটি একটি নিরাপদ ও বাসযোগ্য আশ্রয় পাবে।

    সোমবার শিকজান ওই পরিবারের খোঁজ খবর নিতে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাহ উদ্দিন ও রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থানা পরিচাল আবু সোলাইমান ওই বাড়িতে যান তাদের সাথে কথা বলেন। তাদের পরিবারের কথা শোনেন। একই সাথে ঘরের বাকি কাজ সম্পূন্য করার লক্ষে প্রয়োজনী ব্যাবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

    এ সময় রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু সোলাইমান বলেন অনলাইনে নিউজ দেখতে পেয়ে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাহ উদ্দিন স্যারের সাথে আলোচনা করে আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও পরিচাক মো: জাহিদুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় আমরা এই পরিবারের পাশে দাড়িয়েছি, ঘর নির্মান করার পাশাপাশি একটা শিশুদ্ধ পানির জন্য টিউবয়েল দিয়ে সহায়তা করছি।

    এর আগে কালুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। তিনি পরিবারটির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।

    এ ব্যাপারে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাহ উদ্দিন বলেন সাংবাদিকতা মহান পেশা তাদের মাধ্যমে এ সংবাদ পেয়ে আমরা চেষ্টা করছি এই পরিবারের পাশে দাড়াতে। রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ঘর নির্মান করে দিয়েছে আমরা বাকি ফ্লোর, ডোয়া পাকা করনের কাজসহ যাবতীয় কাজ করে দিচ্ছি। ভালকাজে সকলকে এগিয়ে আসা দরকার।

    স্থানীয়দের মতে, প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত এই মানবিক উদ্যোগ অসহায় পরিবারটির জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে আরও অনেক অসহায় পরিবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে।

    শিল্পী বেগম ও তার পরিবারের সদস্যরা তাদের পাশে দাঁড়ানো সকল ব্যক্তি, প্রতিষ্ঠান এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    এ সময় মৃগী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে অন্তত তিনজন

    কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে অন্তত তিনজন

    রাজবাড়ীর কালুখালীর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়ার চরনারায়ণপুর এলাকায় বাস, ট্রাক ও পিক আপের ত্রিমুখী সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

    সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সঙ্গে বাসটি ট্রাককেও সজোরে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। অন্যদিকে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

    দুর্ঘটনায় ট্রাক চালক, পিক আপচালকসহ তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

    ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে উল্টে থাকা ট্রাক থেকে চালককে উদ্ধার করেন। এছাড়া উদ্ধারকারী দল পিকআপের ক্ষতিগ্রস্ত সামনের অংশ কেটে আটকে পড়া চালককে বের করে আনে।

    আহতদের প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়।

    দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন। তিনি উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

    দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।

    এ ঘটনায় প্রায় ১ ঘন্টা রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, পরে উদ্ধারকাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

    দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে হাইওয়ে পুলিশ।

  • কালুখালীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    কালুখালীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    রাজবাড়ীর কালুখালীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।

    সভায় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাইমুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রাং, উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

    সভায় বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি, বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতিতে করণীয়, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, ত্রাণসামগ্রী সংরক্ষণ, উদ্ধার কার্যক্রমে বিভিন্ন দপ্তরের সমন্বয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, দুর্যোগের পূর্বেই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সচেতন করতে হবে, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে হবে এবং প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও ত্রাণসামগ্রী প্রস্তুত রাখতে হবে। দুর্যোগ চলাকালে প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

    তিনি আরও বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, দ্রুত ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণের জানমাল রক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    সভায় অংশগ্রহণকারীরা দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে সক্রিয় রাখা এবং দুর্যোগকালীন সময়ে সকলের সম্মিলিত উদ্যোগে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

  • পাংশায় চা দোকানীকে মারপিট অবস্থা আশংকাজনক থানায় মামলা গ্রেফতার -২

    পাংশায় চা দোকানীকে মারপিট অবস্থা আশংকাজনক থানায় মামলা গ্রেফতার -২

    রাজবাড়ী পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামের আনন্দ বাজারে চায়ের দোকান করে জীবিকার নির্বাহ করে আসছিল সুজন আলী নামের এক দরিদ্র পরিবারের সন্তান।

    জমি ও পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে সুজন আলীকে মারধর ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

    শনিবার সন্ধ্যা রাতে পূর্ব পরিকল্পিত ভাবে কাইয়ুম মেম্বারের নির্দেশনায় হাসান শেখ,ওহাব শেখ,শাকিল শেখ,মুকুল জোয়ার্দার, রাসেল শেখসহ ১০-১২ জন মিলে কথা-কাটাকাটির এক পর্যায়ে সুজন আলীকে বেধরক মারপিট ও কুপিয়ে জখন করে।

    আহত সুজন আলীকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    এখন পর্যন্ত সুজন আলী আশংকা মুক্ত নয় বলে জানিয়েছেন সুজনের পিতা বাà