কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আরও চারজনকে পলাতক আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনিবার (২৭ জুন) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর রেজুপাড়া বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার বালুছড়া পাতাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালুছড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার বালুছড়া গ্রামের বাসিন্দা। অভিযানে তাঁর হেফাজত থেকে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় আরও চারজনকে পলাতক আসামি করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, পলাতক ব্যক্তিরা হলেন হোসেন আলী, মো. তারেক হোসেন, কামাল উদ্দিন (প্রকাশ সাইত্রিশ কামাল) এবং মনজুর খলিবা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক এস. এম. খায়রুল আলম বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে ভবিষ্যতেও গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। কক্সবাজার অঞ্চলে সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে

