জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাংচুর রাজবাড়ীতে সংবাদ সম্মেলন

রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগী মোঃ রাকিবুল হাসান ও তাঁর পরিবারের ওপর ধারাবাহিক হামলা, হুমকি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাকিবুল হাসান জানান, বৈধভাবে জমি ক্রয় এবং আদালতের দ্বারস্থ হওয়া সত্ত্বেও প্রতিপক্ষরা তাঁর জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

​তাঁর অভিযোগ, পলাশ পাম্পের মালিক আক্তারুজ্জামান খানের মদদে ফিরোজ আহম্মেদ ও তাঁর সহযোগীরা সিসিটিভি ক্যামেরার সামনেই তাঁদের বাউন্ডারি দেয়াল ভাঙচুর করে এবং বাধা দিলে মারধর করে। এমনকি গভীর রাতেও মুখোশধারী দুর্বৃত্তরা তাঁর বাড়িতে প্রবেশের চেষ্টা করায় তাঁর তিনটি ছোট শিশুসহ পুরো পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

ভুক্তভোগী পরিবারটি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে।

আরও পড়ুন