ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে একটি বাড়ির দরজার সামনে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক ছেলে শিশুকে পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) সকালে বাড়ির সদস্যরা দরজার সামনে নবজাতক শিশুটিকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়।
এখন পর্যন্ত শিশুটির মা-বাবা বা কোনো অভিভাবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি কেউ যদি নবজাতক ছেলে সন্তান হারিয়ে যাওয়ার খবর জেনে থাকেন অথবা শিশুটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিকটস্থ থানা বা স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
বর্তমানে শিশুটি নিরাপদ রয়েছে। তার প্রকৃত স্বজনদের খুঁজে বের করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

