মেহেরপুরের গাংনীতে ৪০০ গাছ রোপণ কর্মসূচি

“একটি গাছ, একটি প্রাণ, একটি ভবিষ্যত” স্লোগানে গাংনী উপজেলার ভাটপাড়ায় গ্রীন ভিউ কসবার উদ্যোগে ও কসবা রক্তদান ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাসিরুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানখোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, ডাঃ আলী হায়দার, আখেরুজ্জামান, রোমানুল হকসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, ফলজ ও বনজসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪০০টি গাছ ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের রাস্তা থেকে জালশুকা গ্রাম পর্যন্ত রোপণ করা হবে, যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে কসবা রক্তদান ফাউন্ডেশন। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে ও পরিবেশ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বক্তারা। তারা প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন