চাকরি
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৪ পদে ৩৭ কর্মী নিয়োগে ১২ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৮ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পানিসম্পদ মন্ত্রণালয়;
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে
৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
*উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৬টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,১০০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ সময়: আগামী ৮ জুন ২০২৬, বিকেল ৫টা
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্রঃ পানি সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।

