চাকরি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৩ মে থেকে। আবেদন শেষ হবে ১ জুন।
প্রতিষ্ঠানের নাম: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: সিনিয়র অফিসার।
আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন এবং মানবিক খাতে আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল কক্সবাজার।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব বা মাতৃত্বকালীন ছুটিসহ সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।

