ইবি শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ নিন্দা ও প্রতিবাদ নোফেল ছাত্রকল্যাণ ফোরামের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (IQAC) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাজিমুদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোফেল ছাত্র কল্যাণ ফোরাম (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর)।

বুধবার (০৮ জুলাই ) রাতে সংগঠনটির সভাপতি শাহজাদা ইয়ামিন স্বাক্ষরিত এক বিবৃতিতে ঘটনার প্রতি ক্ষোভ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

​বিবৃতিতে জানানো হয়, ড. মোহাম্মদ নাজিমুদ্দিনের বিরুদ্ধে একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করেছে। তাঁর দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা ও আদর্শের সুনাম ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল এ ধরনের হীন অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

​এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নোফেল ছাত্র কল্যাণ ফোরাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে যেন, অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত তথ্য ও নম্বর ব্যবহার করে ভুয়া অভিযোগ তৈরি কারীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। একইসাথে, ড. নাজিমুদ্দিনের বিরুদ্ধে এই ভিত্তিহীন অপপ্রচারের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।

আরও পড়ুন