ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগে প্রভাষক পদে তিনজন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় তাদের নিয়োগের অনুমোদন দেওয়া হয়। আজ মঙ্গলবার একাধিক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে আতিকুর রহমান ও ফাহাদ হোসেন এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে রুকাইয়া আক্তার। নিয়োগপ্রাপ্তরা ৯ম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন এবং নিয়োগপত্র পাওয়ার এক মাসের মধ্যে যোগদান করতে হবে।

