শাওরাইল ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত জনগনের জীবন যাত্রার মান উন্নয়ন দুর্নীতি মুক্ত আধুনিক ইউনিয়ন গড়তে চাই- তৌহিদুল ইসলাম বাধন

শাওরাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণের সকল নাগরিক সেবা নিশ্চিত করন ও জনগনের জীবন যাত্রার মান উন্নয়ন, দুর্নীতি মুক্ত আধুনিক ইউনিয়ন গড়তে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, আমার এই ইউনিয়নে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে মাদক সন্ত্রাস নির্মূল করে শাওরাইল বাসিকে শান্তিতে বসবাস করা নিশ্চিত করতে চাই।

আমাদের ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত এলাকা স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধ করতে আমাদের এমপি হারুন অর রশীদের সার্বিক দিক নির্দেশনায় কাজ করে নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান করতে চাই।

সকল প্রকার সরকারি ভাতা প্রকৃত সুবিধাভুগীদের কোন প্রকার অর্থের লেনদেন ছাড়ায় তাদের নিকট পৌঁছাতে দৃঢ় প্রত্যয় রয়েছে আমার,এই ইউনিয়ন সাংস্কৃতিক ও ক্রিড়ার বিকাশ ঘটাতে চাই, আমাদের বি কয়াতে গুনি শিল্পী রয়েছে যারা বাংলাদেশ বেতারের তালিকা ভুক্ত, এই সাংস্কৃতির উর্বর ভুমিকে আরো সমৃদ্ধি করতে কাজ করতে চাই, একই সাথে যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে কাজ করব।

শনিবার পড়ন্ত বিকালে শাওরাইল ইউনিয়নের ফুলতলা বাজার এলাকায় ১০ দফা নির্বাচনি ইশতেহার সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন শাওরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রদল নেতা ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব ও শাওরাইল ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মো: তৌহিদুল ইসলাম বাধন।

এ সময় স্থানীয় ২ শতাধিক মুরব্বিগনসহ বিএনপি যুবদল,ছাত্রদলের নেতা কর্মী গন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন